News Flash

  • Home
  • বিদেশ
  • রাশিয়ার হাতে ৯ রুশ সেনাকে ফিরিয়ে দিল ইউক্রেন, পরিবর্তে ফিরলেন মেলিটোপোলের মেয়র
Image

রাশিয়ার হাতে ৯ রুশ সেনাকে ফিরিয়ে দিল ইউক্রেন, পরিবর্তে ফিরলেন মেলিটোপোলের মেয়র

কিয়েভ, ১৭ মার্চ (হি.স.) : ইউক্রেন সেনার হাতে আটক ন’জন রুশ সেনাকে ফিরিয়ে দিল কিয়েভ। পরিবর্তে ফেরত পেল মেলিটোপোল শহরের মেয়রকে। ইউক্রেনের স্থানীয় প্রশাসনিক সূত্রে এখবর পাওয়া গিয়েছে।

বৃহস্পতিবার কিভ-মস্কো সঙ্ঘাত ২২ দিনে পা দিল। ইতিমধ্যেই ক্রেমলিনের আগ্রাসনের মুখে পড়ে বিপর্যস্ত ইউক্রেন। ইউক্রেনের ১০টি শহর রুশ সেনার দখলে চলে গেছে। আর যুদ্ধ নিয়ে একাধিকবার আলোচনায় বসেছে দুই দেশ। কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। আমেরিকার দাবি, ২২ দিনের সঙ্ঘাতে ইউক্রেনের হাতে নিহত হয়েছেন প্রায় সাত হাজার রুশ সেনা।
প্রসঙ্গত, গত সপ্তাহে রুশ সেনার হাতে বন্দি হন মেলিটপোল শহরের মেয়র ইভান ফেডোরোভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি আগেই জানিয়েছিলেন, ইভানকে রাশিয়া মুক্তি দিয়েছে। কিন্তু তিনি কী ভাবে ছাড়া পেলেন, সে বিষয়ে জেলেনস্কি কিছু জানাননি।

জেলেনস্কির মুখপাত্র দারিয়া জারভানিয়া জানান, ‘‘ইভান ফেডোরোভকে রাশিয়ার হাত থেকে ছাড়িয়ে আনা হয়েছে। তার বদলে ন’জন রুশ সেনাকে ফিরিয়েও দেওয়া হয়েছে। এই সেনাদের জন্ম ২০০২ থেকে ২০০৩ সালের মধ্যে হয়েছে।’’

Releated Posts

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

বহুমুখী সহযোগিতা আরও জোরদারে সম্মত ভারত ও পাপুয়া নিউ গিনি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): উন্নয়ন অংশীদারিত্ব, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে…

ByByNews Desk Jun 13, 2026

বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা ও চাঁদাবাজি বৃদ্ধি নিয়ে উদ্বেগ, দ্রুত পদক্ষেপের দাবি সংখ্যালঘু অধিকার সংগঠনের

ঢাকা, ১৩ জুন (আইএএনএস): বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা, চাঁদাবাজি এবং বিশেষ করে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে চলা বিভিন্ন…

ByByNews Desk Jun 13, 2026

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিওর পর বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

ওয়াশিংটন, ১৩ জুন (আইএএনএস): স্পেস প্রযুক্তি সংস্থা ইলন মাস্ক-এর নেতৃত্বাধীন স্পেসএক্স-এর রেকর্ড গড়া শেয়ারবাজারে আত্মপ্রকাশের (আইপিও) পর বিশ্বের…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top