News Flash

  • Home
  • প্রধান খবর
  • Bhagwant Mann : পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ ভগবন্ত মানের; বিধায়কদের বললেন অহঙ্কারী হবেন না, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Image

Bhagwant Mann : পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ ভগবন্ত মানের; বিধায়কদের বললেন অহঙ্কারী হবেন না, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

খাটকার কালান, ১৬ মার্চ (হি.স.): পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভগবন্ত মান। বুধবার দুপুরে স্বাধীতা সংগ্রামী ভগৎ সিংয়ের পৈতৃক গ্রাম খাটকার কালানে (শহিদ ভগৎ সিং নগর জেলা) পঞ্জাবের ১৮ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভগবন্ত মান। পঞ্জাবের রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত এদিন মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন ভগবন্ত মানকে। শপথ নেওয়ার পরই নব-নির্বাচিত বিধায়কদের ভগবন্ত মান বলেছেন, “আপনারা অহঙ্কারী হবেন না। যাঁরা আমাদের ভোট দেননি, তাঁদেরও সম্মান করতে হবে আমাদের। আমি সকলের মুখ্যমন্ত্রী। অরবিন্দ কেজরিওয়ালজি ও আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।”

বুধবার সকাল থেকে বাসন্তী রঙে রঙিন হয়ে উঠেছিল ভগৎ সিংয়ের পৈতৃক গ্রাম খাটকার কালান। সমস্ত পুরুষদের মাথায় ছিল হলুদ পাগড়ি ও মেয়েরা পরেছিলেন হলুদ রঙের পোশাক। দুপুর ১২.৩০ মিনিট নাগাদ শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কোনও কারণে বিলম্ব হওয়ায় শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয় দুপুর ১.২৫ মিনিটে। এদিন শুধুমাত্র ভগবন্ত মানই শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পর ভগবন্ত মান বলেছেন, “বেকারত্ব, দুর্নীতি এবং কৃষকদের দুর্দশার মতো সমস্যাগুলির সমাধান করবে তাঁর সরকার। আজ থেকেই কাজ শুরু হল।” রাজ্যের স্কুলগুলির পরিকাঠামো উন্নতি করা হবে বলেও জানিয়েছেন তিনি। এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে নব্য নির্বাচিত আপ বিধায়করা ছাড়াও উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। এছাড়াও অনেক গায়ক ও শিল্পীরাও ভগবন্ত মানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “পঞ্জাবের প্রগতি ও রাজ্যের মানুষের কল্যাণে আমরা একসঙ্গে কাজ করব।”

Releated Posts

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top