News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উজান অভয়নগরে রাস্তার পাশে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

উজান অভয়নগরে রাস্তার পাশে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৫ মার্চ : মঙ্গলবার সকালে রাজধানীর আগরতলা শহর সংলগ্ন উজান অভয়নগর রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে।সংবাদ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন রাস্তার পাশে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে আগরতলা পূর্ব থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সে সম্পর্ক এখনো পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। উজান অভয়নগর এলাকায় রাস্তার পাশ থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

কুমারঘাটে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওর পেছনে ধাক্কা ই-রিক্সার, আহত ১

আগরতলা, ২৬ জুলাই: ঊনকোটি জেলার কুমারঘাট-কৈলাসহর ২০৮ নম্বর জাতীয় সড়কের সোনাইমুড়ি এলাকায় শনিবার গভীর রাতে একটি গুরুতর সড়ক…

ByByReshmi Debnath Jul 26, 2026

উদয়পুর রেলস্টেশনে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক, চেন্নাই পাচারের সন্দেহ

আগরতলা, ২৬ জুলাই: উদয়পুর রেলস্টেশনে জিআরপি ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা…

ByByReshmi Debnath Jul 26, 2026

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top