News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে রক্তদান শিবির অনুষ্ঠিত

আগরতলা, ১৫ মার্চ : মঙ্গলবার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে  রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ডা: দিলীপ দাস। এদিন ৫০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী স্বেচ্ছায় রক্তদান করেছেন।

রক্তদান শিবিরের বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ডা: দিলীপ দাস বলেন, এ ধরনের সেবামূলক কাজে ছাত্রছাত্রীরা স্বেচ্ছায় এগিয়ে এসেছে। তিনি তথ্য দিতে গিয়ে বলেন, গত তেশরা মার্চ থেকে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ৭৫ বছর পূর্তি উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।সারা বছর ব্যাপী এ ধরনের সেবা মূলক কর্মসূচি চলবে বলেও তিনি জানান। বিদ্যালয়ের এনএসএস ইউনিট রক্তদান শিবির এর মূল উদ্যোক্তা বলে তিনি জানিয়েছেন।

প্রসঙ্গক্রমে তিনি বলেন তিনি যখন নেতাজি স্কুলে পড়াশোনা করতেন তখন তাদের মধ্যে এ ধরনের চেতনাকে জাগ্রত করেনি এবং তারা নিজেরাও এ বিষয়ে ততটা সচেতন ছিলেন না। কিন্তু বর্তমান ছাত্র সমাজ যেভাবে সচেতনতা ও সমাজসেবামূলক কাজের নজির স্থাপন করছে তা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন। শুধু নেতাজি স্কুলে নয় রাজ্যের সবগুলি স্কুল এই ধরনের সামাজিক কর্মসূচি সংগঠিত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top