News Flash

  • Home
  • বিদেশ
  • Joe Biden: ইউক্রেনকে সার্বিক সাহায্যের আশ্বাস বাইডেনের, শরণার্থীদের আশ্রয়ও দেবে আমেরিকা
Image

Joe Biden: ইউক্রেনকে সার্বিক সাহায্যের আশ্বাস বাইডেনের, শরণার্থীদের আশ্রয়ও দেবে আমেরিকা

ওয়াশিংটন, ১৫ মার্চ (হি.স.): ইউক্রেনকে সমস্ত ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনকে সমরাস্ত্র-সহ সবরকম সাহায্য করবে আমেরিকা, আশ্বাস দিয়েছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টুইট করে জানিয়েছেন, ইউক্রেনের শরণার্থীদের আশ্রয়ও দেবে আমেরিকা। খাবার, রসদ-সহ অন্যান্য সাহায্যও কিভে পাঠানো হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন টুইট করে জানিয়েছেন, রাশিয়ার সামরিক বাহিনীর প্রতিরোধ রুখে দেওয়ার জন্য ইউক্রেনকে সমরাস্ত্র দিয়ে সাহায্য করব আমরা। ইউক্রেনের জীবন বাঁচাতে অর্থ, খাদ্য এবং সাহায্য পাঠাব আমরা। আমরা ইউক্রেনীয় শরণার্থীদের সাদরে স্বাগত জানাব। এদিকে, চিনের সঙ্গে রাশিয়ার জোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

Releated Posts

ওমানে ‘এমটি সেলেস্টিয়াল’-এ অসুস্থতাজনিত কারণে ভারতীয় নাবিকের মৃত্যু, মরদেহ দ্রুত দেশে ফেরাতে তৎপর ভারতীয় দূতাবাস

মাসকাট, ১৪ জুন (আইএএনএস): ওমানের দুকম বন্দরে নোঙর করা ‘এমটি সেলেস্টিয়াল’ জাহাজে অসুস্থতাজনিত কারণে এক ভারতীয় নাগরিকের মৃত্যু…

ByByNews Desk Jun 14, 2026

লন্ডনে ছুরিকাঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক, তদন্তে নেমেছে পুলিশ

লন্ডন, ১৪ জুন (আইএএনএস): ব্রিটেনের রাজধানী লন্ডনের পশ্চিমাঞ্চলীয় সাউথলে ছুরিকাঘাতে এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় খুনের…

ByByNews Desk Jun 14, 2026

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত ৬১, আহত ১,৪০০-র বেশি

ম্যানিলা, ১৪ জুন (আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্ডানাও দ্বীপের উপকূলে ৮ জুন আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের…

ByByNews Desk Jun 14, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top