News Flash

Image

ভিটেমটি ফিরে পাওয়ার দাবিতে অবরোধ

বিলোনিয়া, ১৪ মার্চ : বনদপ্তর দ্বারা উচ্ছেদকৃত পরিবারগুলো ভিটেমাটি ফিরে পাওয়ার দাবিতে সোমবার কাঠালিয়া-বিলোনিয়া সড়কে অবরোধ করেন।

উল্লেখ্য, বন দফতরের জায়গায় ঘর বাড়ি তৈরি করার দায়ে বেশকিছু পরিবারকে এলাকা থেকে উচ্ছেদ করা হয়েছে। তাঁদেরকে ক্ষতিপূরণ কিংবা বিকল্প বাসস্থানের কোনো ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। ফলে পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে।

এ ব্যাপারে সরকার ও প্রশাসনের কাছে বারবার দাবি জানিয়ে ওইসব অসহায় পরিবার সুবিচার পাননি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সোমবার সোনামুড়ার কাঠালিয়া এলাকায় কাঠালিয়া-বিলোনিয়া সড়ক অবরোধ করেন তারা। অবরোধের ফলে ওই রাস্তা দিয়ে সমস্ত ধরনের যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে যাত্রীদুর্ভোগ চরম আকার ধারণ করে।অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা অবরোধ  স্থলে ছুটে যান। তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনায় মিলিত হন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করেন। তবে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা পুনরায় আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে  স্পষ্ট বার্তা দিয়েছেন।

Releated Posts

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top