News Flash

  • Home
  • প্রধান খবর
  • পঞ্জাবে সরকার চালানোর জন্য আপ-র যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, ভগবন্ত মান
Image

পঞ্জাবে সরকার চালানোর জন্য আপ-র যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, ভগবন্ত মান

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.) : সীমান্ত রাজ্য পঞ্জাব শাসন করার অভিজ্ঞতার অভাব রয়েছে আম আদমি পার্টির। বিরোধী দলগুলির এই দাবিকে খণ্ডন করে সোমবার পঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, “আমরা জানি কিভাবে প্রশাসন চালাতে হয়। আমি সাত বছর ধরে এই লোকসভার সদস্য ছিলাম। জনগণ দিল্লিতে আমাদের সরকারকে পুনরায় নির্বাচিত করেছে। আমাদের অভিজ্ঞতা আছে।”

তিনি আরও বলেন, “অনেক প্রবীণ রাজনীতিবিদ নির্বাচনে হেরেছেন এবং নতুন লোকেরা জিতেছে। আমি নিশ্চিত যে রাজ্যে নতুন ধারণা আসবে। এই সরকারে চিন্তাভাবনা হবে বাইরে।” সাঙ্গুর আসনের সাংসদ মান সোমবার স্পিকার ওম বিড়লার কাছে পদত্যাগপত্র জমা দেন। সাংসদ হিসাবে তার শেষদিনে মান বলেন, “আমি এই সংসদকে মিস করব। পঞ্জাব আমাকে একটি বিশাল দায়িত্ব দিয়েছে। আমি সাংরুরের জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি যে সাংসদে শীঘ্রই তাদের জন্য একটি সাহসী কণ্ঠ প্রতিধ্বনিত হবে। “
এবারের পঞ্জাব নির্বাচনে আপ ৯২টি আসন জিতে নতুন সরকার গঠনে সক্ষম হয়েছে। ১১৭ সদস্যের বিধানসভায় কংগ্রেস ১৮টি আসন জিতেছে।

Releated Posts

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top