News Flash

  • Home
  • প্রধান খবর
  • Akhilesh Yadav: আসন ও ভোট শতাংশ বৃদ্ধিতে খুশি অখিলেশ, জানালেন জনস্বার্থের সংগ্রামে জয় হবেই!
Image

Akhilesh Yadav: আসন ও ভোট শতাংশ বৃদ্ধিতে খুশি অখিলেশ, জানালেন জনস্বার্থের সংগ্রামে জয় হবেই!

লখনউ, ১১ মার্চ (হি.স.): পরাজয় হলেও, আসন সংখ্যা ও শতাংশের নিরিখে ভোট অনেকটাই বেড়েছে সমাজবাদী পার্টির। এটাই এখন অখিলেশ যাদবের সবথেকে বড় সান্ত্বনা। আসন সংখ্যার বৃদ্ধি ও ভোট শতাংশ বাড়ানোর জন্য উত্তর প্রদেশের জনগণকে হার্দিক ধন্যবাদ জানিয়েছেন সপা প্রধান অখিলেশ যাদব। শুক্রবার সকালে টুইট করে অখিলেশ যাদব জানিয়েছেন, “আমাদের আসন ২.৫ গুণ এবং ভোট শতাংশ দেড় গুণ বৃদ্ধির জন্য উত্তর প্রদেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ!”

উত্তর প্রদেশের এবার ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে ১১১টি আসনে জয়লাভ করেছে সমাজবাদী পার্টি। ২০১৭-র বিধানসভা ভোটে জোট গড়ে লড়ে সমাজবাদী পার্টি পেয়েছিল ৪৭, এবার অনেকটাই আসন সংখ্যা বেড়েছে অখিলেশের দলের, ভোট শতাংশ ৩২.০৬ শতাংশ। শুক্রবার সকালে টুইট করে অখিলেশ যাদব জানিয়েছেন, “বিজেপির আসন কমানো যেতে পারে, আমরা তা দেখিয়ে দিয়েছি। বিজেপির এই হ্রাস অবিরাম জারি থাকবে। অর্ধেকেরও বেশি বিভ্রান্তি দূর হয়েছে, বাকিটা হবে কয়েকদিনের মধ্যে। জনস্বার্থের সংগ্রামে জয় হবেই!”

Releated Posts

সরকারকে প্রশ্ন করা যায়, কিন্তু সংসদ ‘বন্ধ’ করে দেওয়া যায় না: বিরোধীদের নিশানা রিজিজুর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বর্ষাকালীন অধিবেশনে বারবার সংসদের কার্যক্রম ব্যাহত করার অভিযোগে মঙ্গলবার বিরোধীদের তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 25, 2026

‘ছাত্র কি গুঞ্জন’ নিছক জনসংযোগের কৌশল, রাহুলের সঙ্গে যুবসমাজের কোনও সংযোগ নেই: বিজেপি

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্র কি গুঞ্জন’ কর্মসূচি নিয়ে…

ByByNews Desk Aug 25, 2026

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ, বিজেপি সরকারের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): অন্নপূর্ণা ভান্ডার আর্থিক সহায়তা প্রকল্পের মাসিক ভাতা পেতে দেরি হওয়ার অভিযোগে রাজ্যজুড়ে মহিলাদের বিক্ষোভের…

ByBySandeep Biswas Aug 24, 2026
Scroll to Top