News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরপ্রদেশে দ্বিতীয় স্থানে থাকা অখিলেশের প্রশংসা করলেন এনসিপি প্রধান
Image

উত্তরপ্রদেশে দ্বিতীয় স্থানে থাকা অখিলেশের প্রশংসা করলেন এনসিপি প্রধান

মুম্বই, ১০ মার্চ (হি.স.): এদেশে তার মর্যাদা অনেক বেশি। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের ফলাফলে আপাতত দ্বিতীয় স্থান দখল করা অখিলেশ যাদবকে নিয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই বললেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। অখিলেশ যাদবকে নিয়ে বলে গিয়ে তিনি বলেন, ভোটের ফলাফল নিয়ে তার ভাবা উচিত নয়, কারণ এদেশে তার মর্যাদা অনেক বেশি।

উত্তর প্রদেশে সরকার গড়ার পথে এগিয়ে রয়েছে যোগী আদিত্যনাথের দল। অখিলেশ যাদবের দল আপাতত দ্বিতীয় স্থানে থেকে ১২১টি আসনে এগিয়ে রয়েছে।যার জন্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। বৃহস্পতিবার ভোটের ফলের প্রকৃতি দেখে এনসিপি প্রধান শরদ পাওয়ার বলেন, অখিলেশ যাদবের দোষ নেই, তিনি নিজেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভোটের ফলাফল নিয়ে তার ভাবা উচিত নয়, কারণ এদেশে তার মর্যাদা অনেক বেশি। তিনি আগের চেয়ে ভালো লড়াই করেছেন।

উল্লেখ্য, উত্তর প্রদেশের ৪০৩টি আসনে বৃহস্পতিবার দুপুর তিনটে অবধি প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি জয়ী হয়েছে একটি আসনে ও ২৪৫টি আসনে এগিয়ে থেকে সেখানে ফের সরকার গড়ার পথে যোগী আদিত্যনাথ। অখিলেশ যাদবের দল আপাতত দ্বিতীয় স্থানে থেকে ১২১টি আসনে এগিয়ে রয়েছে। উত্তর প্রদেশে আপনা দল (এস) এগিয়ে রয়েছে ১১টি আসনে। মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস ও মায়াবতীর বহুজন সমাজ পার্টি। সমাজ পার্টি মাত্র একটি আসনে এবং কংগ্রেস এগিয়ে দু’টি আসনে। সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি এগিয়ে রয়েছে ৪টি আসনে

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top