News Flash

  • Home
  • দিনের খবর
  • মণিপুর : ৩০ আসনে এগিয়ে গেরুয়া বাহিনী, কংগ্রেস পিছিয়ে চারে, ওয়াবগাই আসনে জয়ী বিজেপি ও টিপাইমুখে জেডি-ইউ, এগিয়ে মুখ্যমন্ত্রী বীরেন
Image

মণিপুর : ৩০ আসনে এগিয়ে গেরুয়া বাহিনী, কংগ্রেস পিছিয়ে চারে, ওয়াবগাই আসনে জয়ী বিজেপি ও টিপাইমুখে জেডি-ইউ, এগিয়ে মুখ্যমন্ত্রী বীরেন

৩০ আসনে বিজেপি, ৪ আসনে কংগ্রেস, ১০ আসনে এনপিপি, ৫ আসনে এনপিএফ এবং জেডি-ইউ সহ অন্য দল ৭ আসনে এগিয়ে

ইমফল, ১০ মার্চ (হি.স.) : মণিপুর বিধানসভা নির্বাচনে জয়ের পথে বিজেপি। ছয় রাউন্ড গণনা শেষে প্রাপ্ত খবর, ৬০ আসনের বিধানসভায় ৩০টি কেন্দ্রে এগিয়ে চলেছে গেরুয়া বাহিনী। এখন পর্যন্ত ঘোষিত ফলাফল অনুযায়ী ৩৬ নম্বর ওয়াবগাই আসনে বিজেপির ডা. উশাম দেবেন সিং এবং ৫৫ নম্বর টিপাইমুখ আসনে জনতা দল (ইউনাইটেড) প্রার্থী ঙুসাংগ্লুর সানাটে বিজয়ী হয়েছেন। ডা. উশাম তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মহম্মদ ফাজুর রহিমকে এবং ঙুসাংগ্লুর সানাটে বিজেপি প্রার্থী ডা. চাল্টনলিয়ান লিয়েন আমোকে পরাজিত করে জয়লাভ করেছেন।

ছয় রাউন্ডের ভোট ট্রেন্ডিং অনুযায়ী, ৩০ আসনে বিজেপি, ৪ আসনে কংগ্রেস, ১০ আসনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ৫ আসনে নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ) এবং জনতা দল-ইউ সহ অন্য দল ৭ আসনে এগিয়ে।

এদিকে এখন পর্যন্ত হেইঙ্গাং আসনের বিজেপি প্রার্থী তথা মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং বহু ভোটে এগিয়ে চলেছেন। এদিকে ৩১ নম্বর থউবাল আসনে তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ওখরাম ইবোবি সিং বিজেপি প্রার্থী লেইতানথেম বসন্ত সিং থেকে ১,২২৫ ভোটের ব্যবধানে এগিয়ে যাচ্ছেন।

টান টান উত্তেজনার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার সকাল ঠিক আটটা থেকে সম্পূর্ণ কোভিড প্রটোকল মেনে শুরু হয়েছে ৬০ আসনের মণিপুর বিধানসভা নির্বাচনের ভোটগণনা। গত ২৮ ফেব্রুয়রি ৩৮টি আসনে এবং ৫ মার্চ ২২টি আসনে, দুই পর্বের ভোটে ব্যাপক সাড়া দিয়েছেন ভোটাররা। দুই দফার নির্বাচনে ভোট পড়েছে যথাক্রমে ৮৮.৬৩ এবং ৭৮ শতাংশ।

আজ যাঁদের ভাগ্য নির্ধারণ হবে, তাঁদের মধ্যে অন্যতম যথাক্রমে, হেইঙ্গাং আসনের বিজেপি প্রার্থী তথা মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং, সিংজামেই আসন থেকে স্পিকার ওয়াই খেমচাঁদ সিং, উরিপোক আসনে ডেপুটি সিএম এবং এনপিপি প্রার্থী ইউমনাম জয়কুমার, নামবোল আসনে মণিপুর প্রদেশ কংগ্রেস সভাপতি এন লোকেশ সিং, প্রাক্তন তিনবারের মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ও ইবোবি সিং, প্রাক্তন ডেপুটি সিএম গাইখাংগাম গ্যাংমেই, বর্তমান ক্রীড়া মন্ত্রী লেটপাও হাওকিপ, জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী লোসি ডিখো, বন ও পরিবেশমন্ত্রী আওয়াংবো নিউমাই, ১৪ নম্বর ইয়াইসকুল আসনে বিজেপি প্রার্থী থকচম সত্যব্রত সিঙের প্রতিদ্বন্দ্বী জনতা দল (ইউনাইটেড)-এর থাউনাওজাম বৃন্দা (মণিপুরের শীর্ষ প্রাক্তন পুলিশ আধিকারিক), বিজেপির ইউহ জোনাথন তাও, এমকে প্রেশো শিমরে, ড. রাধেশ্যাম ইউমনাম, ইয়েংখোম সুরচন্দ্র সিং (অবসরপ্রাপ্ত আইএএস), রাধেশ্যাম সিং, সোরাইসাম কেবি দেবী প্রমুখ হেভিওয়েট নেতা।

এবার বিজেপি ছাড়াও ভারতীয় জাতীয় কংগ্রেস, জনতা দল (ইউনিইটেড), নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), শিবসেনা, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), রিপাবলিক পার্টি অব ইন্ডিয়া (আঠাওয়ালে), রাষ্ট্রীয় জনহিত সংঘর্ষ পার্টি (আরজেএসপি), সিপিআই এবং নির্দলীয় প্রার্থী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top