News Flash

  • Home
  • বিদেশ
  • Ukrainian President Volodymyr Zelensky : শিশু হাসপাতালে বোমা হামলা যুদ্ধাপরাধ : জেলেনস্কি
Image

Ukrainian President Volodymyr Zelensky : শিশু হাসপাতালে বোমা হামলা যুদ্ধাপরাধ : জেলেনস্কি

কিয়েভ, ১০ মার্চ (হি.স.): ইউক্রেনের দক্ষিণাঞ্চলের মারিওপোল শহরের প্রসূতি ও শিশু হাসপাতালে বিমান হামলা চালিয়েছে রাশিয়া । রাশিয়ার বিমান হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি । এই বিমান হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ্য করেছেন বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।


রাজধানী কিয়েভ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া ফেডারেশন কোন ধরনের দেশ, যারা হাসপাতালকে ভয় পায় এবং সেগুলো ধ্বংস করে? তিনি বলেন, রুশদের কাউকে প্রসূতি হাসপাতালের কেউ নির্যাতন করেছে? এটা কী? এটা কি হাসপাতালের ‘ডিনাজিফিকেশন’ ছিল? হিংসার মাত্রা ছাড়িয়ে গেছে। আগ্রাসনকারীরা মারিওপোল শহরে যা করছে, তা ইতোমধ্যেই সহিংসতার মাত্রা ছাড়িয়েছে।


জেলেনস্কি বলেন, রাশিয়ার এই যুদ্ধাপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রুশ সেনারা ইউক্রেনে সব ধরনের অপকর্ম করেছে বলেও জানান তিনি।ইউরোপীয়াদের উদ্দেশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, প্রসূতি হাসপাতালে হামলা ইউক্রেনে গণহত্যা অব্যাহত থাকার চূড়ান্ত প্রমাণ। ইউরোপীয়রা বলতে পারবে না যে ইউক্রেনে কী ঘটেছে তারা দেখেনি, মারিওপোলের বাসিন্দাদের সঙ্গে কী ঘটেছে তা দেখেনি। তারা দেখেছেন, তারা জানেন।

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top