News Flash

  • Home
  • বিদেশ
  • Joe Biden: ইউক্রেন জয় হবে না পুতিনের, রাশিয়ার তেলে নিষেধাজ্ঞা বাইডেনের
Image

Joe Biden: ইউক্রেন জয় হবে না পুতিনের, রাশিয়ার তেলে নিষেধাজ্ঞা বাইডেনের

ওয়াশিংটন, ৯ মার্চ (হি.স.) : রাশিয়ার তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানির উপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা ঘোষণা করল হোয়াইট হাউস। এই প্রসঙ্গেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের হুঁশিয়ারি, ইউক্রেনে কোনও দিনই পুতিনের জয় হবে না।

ইউক্রেনে অভিযান ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গেই রাশিয়ার উপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো শুরু করেছিল আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলো। কিন্তু তাতে পুতিনের আগ্রাসন ঠেকানো যায়নি। শুধু সরকারই নয়, কোকাকোলা, পেপসি, ম্যাকডোনাল্ডস, লিভাইজ, নেটফ্লিক্স-সহ পশ্চিমের বিভিন্ন বহুজাতিকও রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক যোগ ছিন্ন করেছে। এ বার লাগাতার নিষেধাজ্ঞার তালিকায় নবতম সংযোজন, রাশিয়া থেকে তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানি বন্ধ। বুধবার হোয়াইট হাইস থেকে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
এদিন বাইডেন নিষেধাজ্ঞার ঘোষণা করার পাশাপাশি তীক্ষ্ণ আক্রমণ শানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘‘পুতিন কোনও একটি শহর দখল করতেই পারেন, কিন্তু গোটা ইউক্রেনে কোনও দিনই প্রভাব বিস্তার করতে পারবেন না। কারণ ইউক্রেনে স্বাধীনচেতাদের বাস। আর এই আগ্রাসনের কী বিপুল মূল্য যে পুতিনকে চোকাতে হবে, তা ওঁরা ভাবতেও পারছেন না।’’

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top