News Flash

  • Home
  • দিনের খবর
  • Jammu and Kashmir: মেঘাচ্ছন্ন আকাশে শীত উধাও জম্মু-কাশ্মীরে, শ্রীনগরে পারদ চড়ে ৫.২ ডিগ্রি
Image

Jammu and Kashmir: মেঘাচ্ছন্ন আকাশে শীত উধাও জম্মু-কাশ্মীরে, শ্রীনগরে পারদ চড়ে ৫.২ ডিগ্রি

শ্রীনগর, ৯ মার্চ (হি.স.): মেঘাচ্ছন্ন আকাশে শীতের আমেজ একেবারে উধাও হয়ে গিয়েছে জম্মু-কাশ্মীর থেকে। তবে, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের সর্বত্রই এখনও সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নীচে। বুধবারও হালকা বৃষ্টি ও তুষারপাত হয়েছে জম্মু-কাশ্মীর ও লাদাখে। সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল ভূস্বর্গ। আবহবিদরা জানিয়েছেন, আগামী ২৪ ঘন্টা এমনই আবহাওয়া থাকবে জম্মু-কাশ্মীর ও লাদাখে। এই সময়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

মেঘাচ্ছন্ন আকাশে শীতের আমেজ একেবারে উধাও শ্রীনগর-সহ কাশ্মীর উপত্যকার নানা প্রান্তে। তবে, জাঁকিয়ে ঠাণ্ডা রয়েছে লেহ ও লাদাখে। শ্রীনগরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.২ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে মাইনাস ০.১ ডিগ্রি, গুলমার্গে মাইনাস ৩.০ ডিগ্রি, লাদাখের লেহ-তে মাইনাস ৩.১ ডিগ্রি, কার্গিলে মাইনাস ৮.০ ডিগ্রি। জম্মুতে এদিন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি।

Releated Posts

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top