News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Home Minister : সাব্রুমে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁঠালছড়িতে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ পরিদর্শনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Image

Home Minister : সাব্রুমে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁঠালছড়িতে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ পরিদর্শনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ বিকেলে সাব্রুম মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁঠালছড়িতে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ পরিদর্শন করেন৷ পরিদর্শনের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ৷ বর্তমানে ৩.২১৪ কিমি কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে৷ সীমান্তের ২২১৬/৫ নং পিলারের সন্নিকটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিএসএফ-এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং কাঁটাতারের বেড়া নির্মাণ সংক্রান্ত বিষয়ে অবহিত হন৷ বৈঠকে সাংসদ বিনোদ কুমার সোনকার, মুখ্যসচিব কুমার অলক, বিএসএফ-এর আইজি (আইপিএস) সুুশান্ত কুমার নাথ সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিকাল ৩টায় সাবম কলেজ সংলগ হেলিপ্যাডে হেলিকপ্ঢারে অবতরণ করেন৷ 

Releated Posts

কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে চুরমার বসতঘর, বিপাকে পরিবার

আগরতলা, ৪ মে: প্রবল কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল এক দরিদ্র পরিবারের স্বপ্নের বসতঘর। ঘটনাটি ঘটেছে সাব্রুমের হার্বাতলী…

ByByReshmi Debnath May 4, 2026

ধর্মনগরে জয়ী বিজেপি, ভোটারদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর বিপুল জয়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা…

ByByTaniya Chakraborty May 4, 2026

ধর্মনগর উপনির্বাচনে বিজেপির এগিয়ে, জয় এখন সময়ের অপেক্ষা

আগরতলা, ৪ মে : ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বহুল প্রতীক্ষিত ভোট গণনা শুরু হয়েছে। সেই সঙ্গে বাড়ছে উত্তেজনা…

ByByTaniya Chakraborty May 4, 2026

৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৩ মে : ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বিজেপির রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করল…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top