News Flash

  • Home
  • দিনের খবর
  • মাজুলি বিধানসভা উপনির্বাচন : মোট প্রদত্ত ভোটের হার ৭১.৭৬ শতাংশ
Image

মাজুলি বিধানসভা উপনির্বাচন : মোট প্রদত্ত ভোটের হার ৭১.৭৬ শতাংশ

গুয়াহাটি, ৮ মার্চ (হি.স.) : তফশিলি জনজাতি সংরক্ষিত ৯৯ নম্বর মাজুলি বিধানসভা উপ-নির্বাচনে মোট ভোটদানের হার বেড়ে হয়েছে ৭১.৭৬ শতাংশ। আজ মঙ্গলবার সকালে সর্বশেষ এই তথ্য দিয়েছেন অসমের মুখ্য নির্বাচন আধিকারিক নীতিন খাড়ে।

এক প্রেস বিবৃতি জারি করে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক খাড়ে জানান, ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর চূড়ান্ত ভোটারের উপস্থিতি ৭১.৭৬ শতাংশ বলে রেকর্ড হয়েছে। বিবৃতিতে নিতিন খাড়ে বলেন, ২০৩টি ভোটকেন্দ্রের সমস্ত পোলড ইভিএম কড়া নিরাপত্তার মধ্যে স্ট্রংরুমে সুরক্ষিত ভাবে রাখা হয়েছে। অপ্রত্যাশিত যে কোনও ধরনের ঘটনা এড়াতে অতিরিক্ত ব্যবস্থাও নেওয়া হয়েছে। মাজুলি জেলা নির্বাচনী আধিকারিককে কড় নজরদারি বজায় রাখা এবং গণনা পর্ব শেষ না হওয়া পর্যন্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, জানান তিনি।

বিস্তারিত তথ্য দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরও জানান, ১,৩৩,২২৭ জন ভোটারের মধ্যে ৯৫,৬০০ জন ভোটার সফলভাবে সমাপ্ত উপ-নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

প্রসঙ্গত, ৯৫,৬০০ জন ভোটারের হাতে মাজুলি বিধানসভার উপ-নিৰ্বাচনে তিন প্রার্থীর ভাগ্য নির্ভর করছে। ৬৭,৮১৯ জন পুরুষ, ৬৫,৪০৮ জন মহিলা এবং ৪০০ জন সার্ভিস ভোটার সহ মোট ১,৩৩,২২৭ জন ভোটারের মধ্যে ৯৫,৬০০ জন বিজেপির ভূবন গাম, কংগ্রেস সমর্থিত অসম জাতীয় পরিষদ চিত্তরঞ্জন বসুমতারি সহ তিন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top