News Flash

  • Home
  • দিনের খবর
  • Pramod Sawant: বুথফেরত সমীক্ষার ফল বেরোতেই মোদীর কাছে গোয়ার মুখ্যমন্ত্রী
Image

Pramod Sawant: বুথফেরত সমীক্ষার ফল বেরোতেই মোদীর কাছে গোয়ার মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.) : সোমবার বুথফেরত সমীক্ষার ফলাফলে বলা হয়, গোয়ায় লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। ভোটের ফল প্রকাশিত হবে বৃহস্পতিবার। তার আগে মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। গত ১৪ ফেব্রুয়ারি গোয়ায় ভোট হয়। প্রমোদ সাওয়ান্ত এদিন গোয়ায় বিজেপির জয়ের সম্ভাবনা নিয়ে মোদীর সঙ্গে আলোচনা করেছেন।

২০১৯ সালে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পরিকর মারা যান। তিনি ছিলেন গোয়ার জনপ্রিয় নেতা। তাঁর মৃত্যুর পরে এই প্রথমবার ভোট হচ্ছে গোয়ায়। এদিন মোদীর সঙ্গে বৈঠকের পরে সাওয়ান্ত রওনা হন মুম্বইয়ের উদ্দেশে। সেখানে তিনি বিজেপির তরফে গোয়ার দায়িত্বপ্রাপ্ত নেতা দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে দেখা করবেন। একটি সূত্রে জানা যায়, গোয়ায় মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে আলোচনা চালাচ্ছেন ফড়নবিশ। ভোটের পরে ওই দলের সঙ্গে বিজেপির জোট হওয়া অসম্ভব নয়।
বুথফেরত সমীক্ষায় বলা হয়েছে, ৪০ আসনবিশিষ্ট গোয়া বিধানসভায় কংগ্রেস ও বিজেপি, উভয়েই পাবে ১৬ টি আসন। সেখানে গরিষ্ঠতা পেতে গেলে চাই ২১ টি আসন। বিজেপি অবশ্য এক্সিট পোলের ফল উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, বিজেপিই একক গরিষ্ঠতা পাবে।

Releated Posts

বেলেঘাটায় ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি অভিষেকের

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ফের হামলার অভিযোগ উঠল। রবিবার তাঁর বিধানসভা কেন্দ্র…

ByByNews Desk Sep 27, 2026

ধ্বংস থেকে সৌরশক্তির গ্রাম, মোদেরার স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের মোদেরার ইতিহাস ও সাংস্কৃতিক স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন…

ByByNews Desk Sep 27, 2026

আমলা ও সজনে পুষ্টি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে: মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): আমলা ও সজনে বা মোরিঙ্গার অর্থনৈতিক ও পুষ্টিগত গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByByNews Desk Sep 27, 2026

এসআইআর নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ নিতিন নবীনের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top