News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Akhilesh Yadav EVM : ভোট গণনার আগেই ইভিএম চুরির বিস্ফোরক অভিযোগ অখিলেশ যাদবের
Image

Akhilesh Yadav EVM : ভোট গণনার আগেই ইভিএম চুরির বিস্ফোরক অভিযোগ অখিলেশ যাদবের

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.) : পাঁচ রাজ্যের নির্বাচন শেষ হয়েছে গত সোমবার। বৃহস্পতিবার ১০ মার্চ ফল গণনা। তার ঠিক আগেই বিস্ফোরক অভিযোগ তুললেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মঙ্গলবার বিকেলে টুইটারে তিনি দাবি করলেন, বারাণসী থেকে নাকি ইভিএম সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল । তাঁর এহেন দাবি ঘিরে গণনার ৪৮ ঘণ্টার আগেই সরগরম উত্তরপ্রদেশের রাজনৈতিক মহল। উল্লেখ্য, অখিলেশের দাবি, তাঁরা ৩০০-রও বেশি আসনে জয়ী হয়ে ক্ষমতায় আসবেন। যদিও বুথ ফেরত সমীক্ষার ফলাফল বলছে উত্তরপ্রদেশে ফের সরকার গঠন করবে বিজেপিই।


এদিন তিনি টুইটে দাবি করছেন বারাণসীর এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে রাজ্যজুড়ে ব্যাপক কারচুপি হয়েছে। অখিলেশকে লিখতে দেখা গিয়েছে, ”বারাণসীতে ইভিএম ধরা পড়ার সংবাদ উত্তরপ্রদেশের প্রতিটি বিধানসভাকেই সতর্ক থাকার বার্তা দিচ্ছে। ভোট গণনায় কারচুপির চেষ্টা নস্যাৎ করতে এসপি-জোটের সব প্রার্থী ও সমর্থকদের ক্যামেরা নিয়ে প্রস্তুত থাকতে হবে। যুব গণতন্ত্র ও ভবিষ্যৎ রক্ষায় ভোট গণনায় সৈনিক হয়ে উঠুন!”যদিও অখিলেশের এই দাবি উড়িয়ে দিয়েছেন জেলাশাসক কৌশলরাজ শর্মা। তাঁর অভিযোগ, কোনও কোনও দল এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে। তিনি অবশ্য ইভিএম নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করছেন। তবে তাঁর দাবি, এই যন্ত্রগুলি গণনার দায়িত্বে থাকা কর্মীদের প্রশিক্ষণেই ব্যবহৃত হয়। এবং এগুলি কোনও ভাবেই ভোটের সময় ব্যবহার করা হয়নি। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ইভিএমগুলি এখন স্ট্রং রুমে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর পাহারায়।

Releated Posts

‘শেষ হাসি তৃণমূলই হাসবে’: দলীয় কর্মীদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৪ মে (আইএএনএস): ভোটগণনা চলাকালীনই দলীয় কর্মী ও প্রার্থীদের উদ্দেশে ভিডিও বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

ByByNews Desk May 4, 2026

এনডিএ-র জয়ে ‘বিকশিত ভারত’ ভাবনার সমর্থন দেখলেন কুমারস্বামী

বেঙ্গালুরু/নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): বিভিন্ন রাজ্যের নির্বাচনের ফল সামনে আসতেই এনডিএ-র সাফল্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ‘বিকশিত ভারত’ ভাবনার…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক উপনির্বাচন: বাগলকোটে ১৭,২০৫ ভোটে এগিয়ে কংগ্রেস, জয়ের পথে উমেশ মেটি

বেঙ্গালুরু, ৪ মে (আইএএনএস): কর্নাটকের বাগলকোট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী উমেশ মেটি ২১ দফা গণনা শেষে ১৭,২০৫…

ByByNews Desk May 4, 2026

‘তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো উচিত’: বিজেপি এগোতেই মন্তব্য হুমায়ুন কবীরের

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা যত এগোচ্ছে, ততই রাজনৈতিক চাপানউতোর তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে আম…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top