News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • নির্বিঘ্নেই ভোটপর্ব উত্তর প্রদেশে, এগারোটা অবধি ভোটের হার ২১.৫৫ শতাংশ
Image

নির্বিঘ্নেই ভোটপর্ব উত্তর প্রদেশে, এগারোটা অবধি ভোটের হার ২১.৫৫ শতাংশ

লখনউ, ৭ মার্চ (হি.স.): শান্তিতেই ও নির্বিঘ্নে উত্তর প্রদেশে চলছে সপ্তম তথা চূড়ান্ত পর্যায়ের ভোটপর্ব। সোমবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা অবধি। শেষ দফার ভোটে সোমবার উত্তর প্রদেশের মোট ৫৪টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে, এর মধ্যেই রয়েছে বারাণসী ও আজমগড়ও। এই দফায় ভাগ্যপরীক্ষা হচ্ছে মোট ৬১৩ জন প্রার্থীর। উত্তর প্রদেশের মোট ৯টি জেলায় চলছে ভোটগ্রহণ, এই জেলাগুলি হল-আজমগড়, মউ, জৌনপুর, গাজিপুর, চান্দাউলি, বারাণসী, মির্জাপুর, ভাদোহী ও সোনভদ্র।

নির্বাচন কমিশন জানিয়েছেন, সকাল ৯টা অবধি গড়ে সামগ্রিক ভোটের হার ছিল ৮.৫৮ শতাংশ, বেলা এগারোটা অবধি ভোট পড়েছে ২১.৫৫ শতাংশ। আজমগড়ে ভোট পড়েছে ২০.১২ শতাংশ, মউ-এ ২৪.৭৪ শতাংশ, জৌনপুরে ২১.৮৪ শতাংশ, গাজিপুরে ১৯.৩৫ শতাংশ, চান্দাউলিতে ২৩.৪৩ শতাংশ, বারাণসীতে ২১.২১ শতাংশ, মির্জাপুরে ২৩.৪১ শতাংশ, ভাদোহীতে ২২.২৪ শতাংশ ও সোনভদ্রে ১৯.৬৮ শতাংশ। প্রসঙ্গত, উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের ভোটগণনা হবে আগামী ১০ মার্চ।

Releated Posts

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top