News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Union Minister Rita Bahuguna Joshi : রাষ্ট্রভাষার ব্যবহার ও প্রসার, সংসদীয় কমিটির পর্যালোচনা বৈঠক ৭ মার্চ
Image

Union Minister Rita Bahuguna Joshi : রাষ্ট্রভাষার ব্যবহার ও প্রসার, সংসদীয় কমিটির পর্যালোচনা বৈঠক ৭ মার্চ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ রীতা বহুগুণা যোশীর নেতৃত্বে রাষ্ট্রভাষা প্রসার বিষয়ক সংসদীয় কমিটি রাজ্য সফরে এসেছেন৷ সংসদীয় কমিটিতে অন্যান্য সাংসদরা হলেন মনোজ তিওয়ারি, প্রদীপ তামতা ও সুশীল কুমার গুপ্তা৷ সংসদীয় কমিটির প্রতিনিধিরা আজ আগরতলা চেকপোস্ট, মাতাবাড়ি ও নীরমহল পরিদর্শন করেন৷

আগামীকাল আগরতলায় সাংসদ রীতা বহুগুণা যোশীর পৌরহিত্যে এক বৈঠকে রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের দপ্তরে রাষ্ট্রভাষা ব্যবহার ও প্রসারে বিভিন্ন কার্যক্রমের বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা করা হবে৷ এই পর্যালোচনা বৈঠকে আকাশবাণীর সংবাদ পরিষেবা বিভাগের অতিরিক্ত মহানির্দেশক ড: অতুল তিওয়ারি, আকাশবাণী, দূরদর্শন, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এফ.সি.আই সহ অন্যান্য কেন্দ্রীয় সরকারী প্রতিষ্ঠানের পদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন৷ সংসদীয় কমিটির প্রতিনিধিরা আগামী ৮ই মার্চ রাজ্য ত্যাগ করবেন৷

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top