News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Nari Shakti Award Ila Lodh : নারী শক্তি পুরস্কার পাচ্ছেন রাজ্যের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়াত ইলা লোধ
Image

Nari Shakti Award Ila Lodh : নারী শক্তি পুরস্কার পাচ্ছেন রাজ্যের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়াত ইলা লোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ রাজ্যের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ  প্রয়াত ইলা লোধকে নারী শক্তি পুরস্কার ২০২০ প্রদান করা হচ্ছে৷ রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ আগামী ৮ মার্চ নয়াদিল্লীতে রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার প্রদান করবেন৷ পুরস্কার গ্রহণ করার জন্য প্রয়াত ইলা লোধের ছেলে দেবাঞ্জন লোধকে আমন্ত্রণ জানানো হয়েছে৷


ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে শনিবার এমর্মে দেবাঞ্জন লোধকে অবহিত করা হয়েছে এবং আমন্ত্রণ জানানো হয়েছে নয়াদিল্লীতে যাওয়ার জন্য৷ দেবাঞ্জন লোধ কলকাতায় থাকেন৷ জানা গিয়েছে, নারী শক্তি পুরস্কার প্রদানের ক্ষেত্রে যে বিষয়টির উপর গুরুত্বারোপ করা হয় তা হল মহিলাদের স্বশক্তিকরণ৷ প্রয়াত ইলা লোধ ছিলেন একজন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ৷ পাশাপাশি তিনি নারী ক্ষমতায়ন নিয়ে তাৎপর্যপূর্ণ অবদান রেখে গিয়েছেন৷ নারী শক্তি পুরস্কারে অর্থমূল্য দুই লক্ষ টাকা৷

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top