News Flash

  • Home
  • খেলা
  • Rohit Sharma : জাদেজার জাদুতে ধরাশায়ী শ্রীলঙ্কা, ফলো-অন করালেন রোহিত
Image

Rohit Sharma : জাদেজার জাদুতে ধরাশায়ী শ্রীলঙ্কা, ফলো-অন করালেন রোহিত

মোহালি, ৬ মার্চ (হি.স.) : ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কার ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পড়ল। আর এর পেছনে রয়েছে রবীন্দ্র জাদেজার জাদু। রবিবার তৃতীয়দিনের খেলতে নেমে শ্রীলঙ্কা ১৭৪ রানে থমকে গেল। এদিনের লাঞ্চের আগেই সব উইকেট হারিয়ে শ্রীলংকা এখন ভারতের থেকে ৪০০ রান পিছিয়ে। প্রত্যাশামতো ফলোয়ান করালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

বিরাট কোহলির শততম টেস্ট। অথচ শিরোনাম শুধু রবীন্দ্র জাদেজাকে নিয়ে। ব্যাট হাতে তিনি ১৭৫ রানের ইনিংস খেলে তাক লাগিয়েছেন। তাঁকে ডবল সেঞ্চুরি করার সুযোগ না দিয়ে ইনিংস ডিক্লেয়ার করে দেওয়ায় রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছে। আবার সেই জাদেজাই এদিন বল হাতে ম্যাজিক দেখালেন। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে জাড্ডু একাই নিলেন ৫টি উইকেট। যার ফলে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা গুঁটিয়ে গেল মাত্র ১৭৪ রানে।


বিরাট কোহলির ভারত সচরাচর যেটা করত না সেটাই আবার এদিন করল রোহিত শর্মার ভারত। শ্রীলঙ্কাকে এদিন ফলো-অন করানোর সিদ্ধান্ত নিলেন অধিনায়ক রোহিত। বিরাট সুযোগ পেলেও সাধারণত বিপক্ষকে ফলো-অন করারনোর পক্ষে ছিলেন না। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪০০ রানের বিরাট লিড পাওয়ায় বিরাটের উলটো পথে হাঁটলেন রোহিত।

Releated Posts

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top