News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Arrested : স্ত্রীকে মারধরের দায়ে গ্রেপ্তার স্বামী
Image

Arrested : স্ত্রীকে মারধরের দায়ে গ্রেপ্তার স্বামী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া,  ৬ মার্চ৷৷ তেলিয়ামুড়া তৃষাবাড়ি এলাকায় স্ত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগে স্বামী গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযুক্তের নাম প্রণব সরকার৷

ঘটনার বিবরণে জানা যায় প্রণব সরকার নামে ওই ব্যক্তি প্রতিনিয়তই তার স্ত্রীকে মারধর করে৷ শনিবার নির্যাতন চরম আকার ধারণ করে এমনকি ঘরের আসবাব পর্যন্ত ভেঙ্গে চুরমার করে দেয় প্রণব দেবনাথ নামে ওই ব্যক্তি৷ নির্যাতন সহ্য করতে না পেরে তার স্ত্রী তেলিয়ামুড়া থানায় স্বামীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করে৷ অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তৃষা বাড়ি থেকে অভিযুক্ত প্রণব সরকারকে আটক করেছে৷ তার বিরুদ্ধে মামলা গ্রহণ করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এলাকার সূত্রে জানা গেছে প্রণব সরকার নামের ওই ব্যক্তি প্রতিনিয়ত ঐ বাড়িতে এসে তার স্ত্রীকে মারধর করে এবং এলাকার পরিবেশ কলুষিত করে চলেছে৷ তার এ ধরনের কার্যকলাপ এ এলাকার মানুষ রীতিমতো বীতশ্রদ্ধ৷ অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top