News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Alcohol : পানিসাগরে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ বিলিতি মদ
Image

Alcohol : পানিসাগরে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ বিলিতি মদ

নিজস্ব প্রতিনিধি, পানিসাগর, ৬ মার্চ৷৷নেশা বিরোধী অভিযানে আবারো বড়ো সরো সাফল্য পেল উওর জেলার পানিসাগর থানার পুলিশ৷বিগত বেশ কিছু দিন যাবৎ পানিসাগর থানার ওসি ও পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ছোট বড়ো বেশ কয়েকটি নেশা সাম্রাজ্যের বিতাজ বাদশাদের আস্তানায় হানা দিয়ে বেশ কিছু নেশা সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ৷পাশাপাশি কয়েকজনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা গ্রহন করেছে৷এরই ফলশ্রুতিতে শনিবার গভীর রাতে পানিসাগর মহকুমাধীন রৌয়া এলাকার তপন দেব নাথের বাড়ির একটি ঘর থেকে মোট এগারশো চুয়াল্লিশ বোতল বিলিতি মদ উদ্বার করে পানিসাগর থানার পুলিশ৷যার মধ্যে রয়েছে পল্টু নামক সাতশো বোতল,মায়া নামক তিনশো বোতল এবং কেরাবেন নামক একশো চুয়াল্লিশ বোতল বিলিতি মদ৷যদিও পুলিশি হানার আচ পেয়ে মাদক কারবারি তথা বাড়ির মালিক পালিয়ে যায়৷তবে পানিসাগর থানার পুলিশ বাড়ি মালিকের বিরুদ্ধে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে৷

থানা সুএে খবর রয়েছে বাড়ি মালিকের বিরুদ্ধে জোর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে পানিসাগর থানার পক্ষ থেকে৷ এদিকে উদ্ধারকৃত বিলিতি মদ গুলি পাশ্ববর্তী রাজ্য অসমের তৈরি৷ধারনা করা হচ্ছে অসম থেকে অবৈধ উপায়ে পুলিশকে ফাঁকি দিয়ে কমদামে মদ গুলি এিপুরাতে এনে চড়া মুল্যে বিক্রি করার উদ্দেশ্য চরিতার্থ করে চলেছে এক দল অবৈধ মাদক কারবারি৷ পাশাপাশি উদ্ধারকৃত বিলিতি মদের বাজার মূল্য আনুমানিক আশি হাজার টাকার উপর হবে বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top