News Flash

Image

Manipur Election : মণিপুরে শেষ পর্বের ভোটে পৃথক দুই সংঘর্ষে হত দুই

ইমফল, ৫ মার্চ (হি.স.) : রাজ্য বিধানসভার শেষ পর্বের ভোটে উত্তপ্ত মণিপুর। পৃথক দুই সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। নিহতদের কে লংভাও এবং ভি সাওপে বলে শনাক্ত করা হয়েছে।
আজ শনিবার ৬০ সদস্যের দ্বাদশ মণিপুর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ পর্বে ২২টি আসনে ১,২৪৭টি কেন্দ্রে রাজ্যের থউবাল, চান্দেল, উখরুল, সেনাপতি, তামেংলং এবং জিরিবাম সহ ছয়টি জেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে থউবাল এবং সেনাপতি জেলায় পৃথক দুটি সংঘর্ষে দুজনের মৃত্যুর পাশাপাশি কয়েকজন আহত হয়েছেন। সেনাপতি জেলার অন্তর্গত ৪৭ নম্বর তফশিলি উপজাতি সংরক্ষিত করং আসনে বিজেপি প্ৰাৰ্থী আর ইউহ জোনাথন তাওয়ের ইলকশন এজেন্ট ঙাওনি আর জেমস ঘটনার বর্ণনা করে জেলা নির্বাচন আধিকারিককে একটি অভিযোগপত্র পাঠিয়েছেন। অভিযোগপত্রে তিনি বলেছেন, আজ সকালের দিকে ঙামজু গ্রামের ৪৭/৪৯ নম্বর ভোটকেন্দ্র নির্বাচন কেন্দ্রিক সংঘর্ষ বাঁধলে সেখানে নিয়োজিত কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা গুলি বর্ষণ করে। তাঁদের গুলিতে নিহত হয়েছেন জনৈক টি কাহের ছেলে কে লংভাও এবং এস ভানের ছেলে ভি সাওপে।

বিজেপি প্ৰাৰ্থী আর ইউহ জোনাথন তাওয়ের ইলকশন এজেন্ট ঙাওনি আর জেমসের অভিযোগ, বিনা প্ররোচনায় নিরাপত্তা রক্ষীরা গুলি করে তরতাজা দুটি প্রাণ হরণ করেছেন। তাই শীঘ্র সংশ্লিষ্ট নিরপত্তারক্ষীদের শাস্তি চেয়ে জেলা নির্বাচন আধিকারিকের আশু হস্তক্ষেপ চেয়ে অভিযোগপত্র পাঠিয়েছেন বিজেপির ইলকশন এজেন্ট জেমস। অভিযোগপত্রের প্রতিলিপি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, বিজেপির মণিপুর প্রদেশ সবাপতি, জেলার পুলিশ সুপার, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক, বিজেপির সেনাপতি জেলা প্রভারী, এবং দলের জেলা সভাপতির কাছে পাঠিয়েছেন।

Releated Posts

শিলচর পুরনিগমের প্রথম নির্বাচনের প্রস্তুতি শুরু, ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা তৈরির সূচি প্রকাশ

গুয়াহাটি, ১২ জুন : অসম রাজ্য নির্বাচন কমিশন (এসইসি) শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এসএমসি) প্রথম নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top