News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Missing : সন্তানকে নিয়ে নিখোজ মা, থানায় অভিযোগ দায়ের
Image

Missing : সন্তানকে নিয়ে নিখোজ মা, থানায় অভিযোগ দায়ের

নতুনবাজার, ৪ মার্চ : নতুন বাজার থানা এলাকার চেলাগাং থেকে এক মহিলা ও সন্তান নিখোঁজ হয়ে গেছে। এ ব্যাপারে মহিলার স্বামী নারায়ন দেবনাথ থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন।


ঘটনার বিবরণ দিয়ে নারায়ন দেবনাথ জানান, গত সোমবার সকালে তার স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে অমরপুরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তারপর থেকে আর বাড়িতে ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর করে তাদের কোনো সন্ধান না পাওয়ায় অবশেষে বাধ্য হয়ে তিনি নতুন বাজার থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন।


নতুন বাজার থানার পুলিশ এ ধরনের চাঞ্চল্যকর অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত মহিলা ও তার সন্তানকে উদ্ধার করতে পারেনি পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চেলাগাং সহ পার্শ্ববর্তী এলাকা গুলিতে তীব্র চাঞ্চল্যের  সৃষ্টি হয়েছে। এর পেছনে বড় ধরনের কোনো রহস্য আত্মগোপন করে রয়েছে বলেও অনেকেই মনে করছেন। পুলিশ সব দিক খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Releated Posts

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top