News Flash

  • Home
  • বিদেশ
  • Russia War International Court : রাশিয়ার যুদ্ধ অপরাধের বিচার করবে আন্তর্জাতিক আদালত
Image

Russia War International Court : রাশিয়ার যুদ্ধ অপরাধের বিচার করবে আন্তর্জাতিক আদালত

জেনেভা, ৩ মার্চ (হি.স.) : ইউক্রেনের নীল আকাশ ছেয়েছে যুদ্ধের কালো ধোঁয়ায়, এমন পরিস্থিতিতে রাশিয়ার যুদ্ধ অপরাধের বিচারের পথে এগিয়ে চলেছে আন্তর্জাতিক আদালত। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে । এই মামলার শুনানি হবে ৭ এবং ৮ মার্চ।

ইউক্রেন আক্রমণ করেছে রাশিয়া, তার আজ নয় দিন হল। দেশ থেকে ইতিমধ্যেই সাড়ে ৬ লক্ষের বেশি মানুষ পালিয়ে গেছেন। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে ১০ লক্ষ। রুশ বোমার আঘাতে মৃত্যু হয়েছে অনেকের। এমনকী এক ভারতীয় ছাত্রেরও মৃত্যু হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে গণহত্যা এবং আরও নানাবিধ অভিযোগ এনে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছিল ইউক্রেন। ৭, ৮ মার্চ তারই শুনানি। আন্তর্জাতিক ফৌজদারি আদালতের কৌঁসুলি করিম খান আগেই জানিয়েছেন, ইউক্রেনের পরিস্থিতি নিয়ে তিনি তদন্ত শুরু করছেন। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘রাষ্ট্রসঙ্ঘের আইনের শীর্ষ ক্ষেত্র আন্তর্জাতিক ন্যায় আদালত গণহত্যার অভিযোগের ভিত্তিতে জনসমক্ষে সওয়াল শুনবে ৭ এবং ৮ মার্চ।’

গত সোমবার আন্তর্জাতিক ফৌজদারি আদালতের কৌঁসুলি বলেন, ‘যুদ্ধাপরাধ এবং মানবতার প্রতি অপরাধ দুটোই ইউক্রেনে হচ্ছে, এমনটা বিশ্বাস করার যথেষ্ট ভিত্তি আছে।’ এদিকে যুদ্ধ পরিস্থিতিতে দিনকে দিন বাড়ছে শরণার্থী সমস্যা। রাষ্ট্রসঙ্ঘ জানিয়েছে, আগামী কয়েক মাসে ৪০ লক্ষের বেশি শরণার্থীর সাহায্যের প্রয়োজন পড়বে। ইউক্রেনের মধ্যেই সাহায্যের প্রয়োজন পড়বে ১ কোটি ২০ লক্ষের।

Releated Posts

ভারত-আফগানিস্তান সম্পর্কের অগ্রগতিতে পাকিস্তান নিরাপত্তাহীনতা ও হতাশায় ভুগছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ভারত-আফগানিস্তান সম্পর্ক নিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করে মঙ্গলবার বিদেশ মন্ত্রক…

ByByNews Desk Aug 4, 2026

শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল অনুষ্ঠানে সরকারের কোনও ভূমিকা নেই, জানাল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবার নির্ধারিত গণমাধ্যমের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় অনুষ্ঠানের সঙ্গে ভারত…

ByByNews Desk Aug 4, 2026

পিওকে-তে বিক্ষোভের আবহে সংবাদমাধ্যমের উপর দমন-পীড়নের অভিযোগ, উদ্বেগ প্রকাশ আন্তর্জাতিক সংগঠনের

নিউ ইয়র্ক, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান অস্থিরতার মধ্যে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে…

ByByNews Desk Aug 4, 2026

বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগ

ঢাকা, ৪ আগস্ট (আইএএনএস): তথাকথিত ‘জুলাই আন্দোলন’-এর দুই বছর পর বাংলাদেশ কার্যত একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top