News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লি-হরিদ্বার হাইওয়েতে দু’টি গাড়ির সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু, প্রাণে বাঁচলেন দু’জন
Image

দিল্লি-হরিদ্বার হাইওয়েতে দু’টি গাড়ির সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু, প্রাণে বাঁচলেন দু’জন

মুজফ্ফরনগর, ২ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের মুজফ্ফরনগর জেলায় দিল্লি-হরিদ্বার হাইওয়ের ওপর দু’টি গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন দু’জন। দুর্ঘটনায় প্রাণে বাঁচলেও দু’জন গুরুতর আহত হয়েছেন। হতাহতরা সকলেই একে অপরের বন্ধু। মঙ্গলবার রাতে উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে হরিদ্বার অভিমুখে যাচ্ছিলেন ৪ বন্ধু। গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন তাঁরা।

রাতের অন্ধকারে দিল্লি-হরিদ্বার হাইওয়ের ওপর তাঁদের গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের এবং দু’জন আহত হয়েছেন। মৃতদের নাম-গৌরব (৩২) ও অনিকেত (৩০)। আহত হয়েছেন নবীন ত্যাগী ও হরপাল। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

সিএএ-র আওতায় নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন হবে: অমিত শাহ

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস) : প্রতিবেশী দেশগুলিতে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া প্রকৃত…

ByBySandeep Biswas Jul 6, 2026

বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুন: মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের মৃত্যুদণ্ড নিশ্চিত করার আশ্বাস মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্তকে…

ByByNews Desk Jul 6, 2026

আরজি কর কাণ্ড: অভিযুক্ত তিন আইপিএস আধিকারিকের সাসপেনশন আরও ১২০ দিন বাড়ল

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস): কলকাতার সরকারি আর.জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ ২০২৪ সালের আগস্টে নারী চিকিৎসককে ধর্ষণ…

ByByNews Desk Jul 6, 2026

দাতিয়া বিধানসভা উপনির্বাচন ৩০ জুলাই, মনোনয়ন জমার শেষ দিন ১৩ জুলাই

দাতিয়া (মধ্যপ্রদেশ), ৬ জুলাই (আইএএনএস): ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) সোমবার মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সূচি ঘোষণা করেছে।…

ByByNews Desk Jul 6, 2026
Scroll to Top