News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • মণিপুর : বিকেল চারটা পর্যন্ত ভোটের হার ৬৮.৩৯ শতাংশ, কেইথেলমানবিতে পুনর্নির্বাচন কিনা সিদ্ধান্ত নেবে ইসি
Image

মণিপুর : বিকেল চারটা পর্যন্ত ভোটের হার ৬৮.৩৯ শতাংশ, কেইথেলমানবিতে পুনর্নির্বাচন কিনা সিদ্ধান্ত নেবে ইসি

ইমফল, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : ৬০ আসনের মণিপুর বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটে বেলা চারটা পর্যন্ত ৬৮.৩৯ শতাংশ ভোটদান হয়েছে বলে রাজ্য নির্বাচন দফতর সূত্রে জানা গেছে।

এদিকে ইমফল পশ্চিম জেলার ২০ নম্বর ল্যাংথাবল কেন্দ্রের অন্তর্গত কেইথেলমানবি ভোটকেন্দ্রে বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের জেরে কেইথেলমানবি ভোটকেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও) রাজেশ আগরওয়ালা। তিনি বলেন, প্রথমে বিষয়টি তদন্ত করে দেখা হবে। ইভিএম নষ্ট করে দেওয়ায় ভোট প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে কি না, তা খতিয়ে দেখছে রাজ্য নির্বাচন কমিশন। এর পর পুনর্নির্বাচনের সিদ্ধান্ত।

উল্লেখ্য, ইমফল পশ্চিম জেলার ২০ নম্বর ল্যাংথাবল নির্বাচনী ক্ষেত্রের কাকওয়া এলাকায় কেইথেলমানবি ভোটকেন্দ্র সংলগ্ন বিজেপির একটি কার্যালয়ে ভাঙচুর করেছেন কংগ্রেস কর্মীরা। এছাড়া এনপিপি প্রার্থীর একটি গাড়িতে হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তবে, এ ঘটনায় কেউ আহত হননি।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top