News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Amit Shah: মণিপুর নির্বাচন: বিদ্রোহ, অবরোধমুক্ত মণিপুরের জন্য বিপুল সংখ্যক ভোট দেওয়ার আহ্বান অমিত শাহ-র
Image

Amit Shah: মণিপুর নির্বাচন: বিদ্রোহ, অবরোধমুক্ত মণিপুরের জন্য বিপুল সংখ্যক ভোট দেওয়ার আহ্বান অমিত শাহ-র

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : মণিপুরের জনগণকে বিশেষ করে যুবকদের মণিপুর বিধানসভা নির্বাচনের ভোটে বিপুল সংখ্যক ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার শাহ টুইট করে বলেছেন, রাজ্যের জনগণকে একটি সমৃদ্ধ মণিপুরের জন্য ভোট দেওয়া উচিত।

এদিন তিনি আরও বলেন, “আমি মণিপুরের জনগণকে, বিশেষ করে যুবকদেরকে বিপুল সংখ্যক ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনার একটি ভোট এই সুন্দর রাজ্যটিকে বিদ্রোহ, অবরোধ এবং দুর্নীতিমুক্ত রাখবে। তাই ঘর থেকে বেরিয়ে আসুন এবং একটি সমৃদ্ধ মণিপুরের জন্য ভোট দিন।”
সোমবার সকালে মণিপুর বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সমস্ত ভোটারদের, বিশেষ করে তরুণ এবং প্রথমবারের মতো ভোটারদের তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন।

মণিপুর বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের জন্য ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, বিষ্ণুপুর, চুরাচাঁদপুর এবং কাংপোকপি সহ পাঁচটি জেলা জুড়ে বিস্তৃত ৩৮টিরও বেশি নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ১৫ জন মহিলা সহ মোট ১৭৩ জন প্রার্থী ভোটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top