News Flash

Image

একই রাতে দুইটি দোকানে দুঃসাহসিক চুরি

উদয়পুর, ২৮ ফেব্রুয়ারি : উদয়পুরের টেপানিয়া গোমতী জেলা হাসপাতাল চৌমুহনীতে একই রাতে পাশাপাশি দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দুটি দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রচুর পরিমাণ জিনিসপত্র এবং নগদ টাকা-পয়সা হাতিয়ে নিয়ে গেছে।


সোমবার সকালে দোকানের মালিকরা দোকান খুলতে এসে লক্ষ করেন তাদের দোকানের তালা ভাঙ্গা ভিতরে ঢুকে লক্ষ্য করেন প্রচুর জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরেরা। এ ব্যাপারে রাধা কিশোরপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে চুরি যাওয়া জিনিস পত্র উদ্ধারের কোনো সংবাদ নেই। এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য স্থানীয় ব্যবসায়ী ও জনগণের তরফ থেকে দাবি জানানো হয়েছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top