News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Thief Udaipur Kalyanpur : কল্যাণপুরে লোকনাথ মন্দিরে ও উদয়পুর দোকানে হাত সাফাই করল চোরেরা
Image

Thief Udaipur Kalyanpur : কল্যাণপুরে লোকনাথ মন্দিরে ও উদয়পুর দোকানে হাত সাফাই করল চোরেরা

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৭ ফেব্রুয়ারী৷৷কল্যাণপুর থানা এলাকার লোকনাথ মন্দিরে এবং উদয়পুর মন্দির নগরী এলাকার একটি দোকানে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷

ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাতে কল্যাণপুর লোকনাথ মন্দিরের টিনের বেড়া কেটে চোরের দল ভিতরে ঢুকে বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে৷ রবিবার সকালে বিষয়টি স্থানীয় জনগণের নজরে আসে৷ খবর পেয়ে ছুটে আসেন ধর্মপ্রাণ মানুষ জন৷ খবর দেওয়া হয় কল্যাণপুর থানার পুলিশকে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ঘটনার তদন্ত শুরু করেছে৷উল্লেখ্য এ নিয়ে কল্যাণপুর লোকনাথ আশ্রমে চারবার চুরির ঘটনা ঘটেছে৷ পরপর ধর্মীয় প্রতিষ্ঠান এ ধরনের চুরির ঘটনাকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষ সহ স্থানীয় সকল জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ চোরদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য স্থানীয় জনগণ দাবি জানিয়েছেন৷

এদিকে উদয়পুর এর মন্দির নগরীতে তাকে দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ ত্রিপুরেশ্বরী মন্দির সংলগ্ণ এলাকার একটি দোকানে ঢুকে চোরের দল নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে৷ রবিবার সকালে দোকানের মালিক দোকান খুলতে এসে এ ঘটনা প্রত্যক্ষ করেন৷এ ব্যাপারে রাধাকিশোর পুর থানা পুলিশকে অবগত করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করার সংবাদ নেই৷

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top