News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Thief : কিল্লায় চোর সন্দেহে দুই যুবককে গণধোলাই দিল জনতা
Image

Thief : কিল্লায় চোর সন্দেহে দুই যুবককে গণধোলাই দিল জনতা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৭ ফেব্রুয়ারী৷৷ গোমতী জেলার কিল্লা থানা এলাকার সাইমুড়ায় চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে গুরুতর ভাবে জখম করা হয়েছে৷ আহতরা হলো সুমন আলী এবং উৎপল দে৷ তাদেরকে প্রথমে কিল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ জেলা হাসপাতালের চিকিৎসকরা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ তাদের অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷

ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাতে ওই দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে দেখতে পেয়ে স্থানীয় লোকজনরা আটক করে জিজ্ঞাসাবাদ করে৷ তাদের কথাবার্তায় অসংলগ্ণতা দেখা দেওয়ায় তাদেরকে বেধড়ক মারধর করা হয়৷ তাতে দুইজন যুবকই গুরুতর ভাবে আহত হয়৷ ঘটনার খবর পেয়ে কিল্লা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ এ ব্যাপারে পুলিশ মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top