News Flash

  • Home
  • দিনের খবর
  • Mumbai Local train : এক ঘন্টার জন্য বিদ্যুৎ বিভ্রাট, ছুটির দিনে সাময়িক অন্ধকারে ডুবল মুম্বই
Image

Mumbai Local train : এক ঘন্টার জন্য বিদ্যুৎ বিভ্রাট, ছুটির দিনে সাময়িক অন্ধকারে ডুবল মুম্বই

মুম্বই, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): ছুটির দিনে সাময়িকের জন্য অন্ধকারে ডুবল বাণিজ্যনগরী মুম্বই। রবিবার সকাল ৯.৪২ মিনিট নাগাদ আচমকাই মুম্বইয়ের বিস্তীর্ণ অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। যার জেরে চরম ভোগান্তির মুখে পড়তে হয় বাণিজ্যনগরী বাসিন্দাদের। স্তব্ধ হয়ে যায় লোকাল ট্রেন পরিষেবাও, সকাল ৯.৪২ মিনিট থেকে বিদ্যুৎ ছিল না আন্ধেরি ও চার্চগেটের মধ্যে। বৃহন্মুম্বই পুরনিগমের কমিশনার ইকবাল সিং চহাল জানান, টাটা বিদ্যুৎকেন্দ্রের একটা অংশ বসে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ে মুম্বইয়ের একটা বড় অংশ। তবে, ১০.৫৩ মিনিট নাগাদ পুনরায় বিদ্যুৎ চলে আসে।

মুলুন্দ-ট্রম্বের টাটা বিদ্যুৎ কেন্দ্রের এমএসইবি ২২০ কেভি ট্রান্সমিশন লাইন বসে যাওয়ায় মুম্বইয়ের বেশির ভাগ জায়গায় বিদ্যুৎ চলে যায় বলে জানা যায়। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা বেস্ট বিবৃতি দিয়ে জানায়, টাটা বিদ্যুৎ কেন্দ্রের গ্রিড বসে যাওয়ায় সিওন, মাটুঙ্গা, পারেল, দাদর, সিএসএমটি, বাইকুল্লা, চার্চগেট-সহ বিশাল অংশে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। পরে ১০.৫৩ মিনিট নাগাদ বিদ্যুৎ চলে আসে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top