News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack Dharmanagar : ধর্মনগরে দুই ভাইয়ের লাগাতর গণধর্ষণের কুমারী মা হল কিশোরী
Image

Attack Dharmanagar : ধর্মনগরে দুই ভাইয়ের লাগাতর গণধর্ষণের কুমারী মা হল কিশোরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী৷৷  ধর্ষণের মতো নেক্কারজনক ঘটনা যেন দিনকে দিন বৃদ্ধিই পেয়ে যাচ্ছে৷ এবার ভয়ভীতি দেখিয়ে দীর্ঘ একবছর যাবৎ এক নাবালিকাকে গনধর্ষণের মতো জঘন্যতম ঘটনা সংঘটিত হল৷ পরবর্তীতে নাবালিকা অন্তঃসত্ত্বা হলে প্রসব হয় একটি ফুটফুটে সন্তান৷ গণধর্ষণের অভিযোগ এনে ধর্মনগর মহিলা থানায় মামলা৷ আটক অভিযুক্ত প্রশান্ত দেবনাথ এবং পাপ্পু দেবনাথ নামের দুই ভাই৷


ঘটনা ধর্মনগর থানাধীন রাজনগর এলাকায়৷জানা গেছে উত্তর জেলার ধর্মনগর থানাধীন যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের রাজনগর এলাকার বাসিন্দা প্রদীপ দেবনাথের দুই ছেলে  প্রশান্ত দেবনাথ(২৪) এবং পাপ্পু দেবনাথ (২১) ২০২১ সালের একুশ ফেব্রুয়ারি থেকে এক নাবালিকা মেয়েকে ভয়-ভীতি দেখিয়ে বলপূর্বক গণধর্ষণ করে আসছিল৷ সেই ঘটনায় অত্র এলাকায় সামাজিকভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার প্রয়াস চালানো হয় বলে অভিযোগ৷


তারপর অভিযুক্ত প্রশান্ত দেবনাথ ধর্ষিতা নাবালিকাকে বিয়ের আশ্বাস দেয়৷ কিন্তু লাগাতার গণধর্ষণের ফলে নাবালিকা মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে৷ তারপর গত বারো ফেব্রুয়ারি অসমের করিমগঞ্জ জেলার মাকুন্দা হাসপাতালে ওই নাবালিকা মেয়েটি একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়৷ কিন্তু সন্তান জন্ম দেওয়ার পর অভিযুক্ত প্রসেনজিৎ এই সন্তানটি তাদের নয় বলে অভিযোগ করে৷ অবশেষে শনিবার সকল ভয়-ভীতি ও প্রতিশ্রুতির ইতি টেনে গণধর্ষিতা নাবালিকা ও তার পরিবারের তরফ থেকে ধর্মনগর মহিলা থানায় একটি গণধর্ষণের মামলা রুজু করা হয়৷


লিখিত অভিযোগ পেয়ে ধর্মনগর মহিলা থানার পুলিশ ১০ নম্বরের ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(২)(এন)/৫০৬/৩৪আইপিএস এবং পস্কো আইনের ছয় ধারায় মামলা রুজু করে অভিযুক্ত প্রশান্ত দেবনাথ ও পাপ্পু দেবনাথ নামের দুই ভাইকে রাজনগর এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে৷ রবিবার ধৃত দুই ভাইকে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করে পুলিশ৷ এদিকে রাজনগর এলাকার সাধারণ জনগণ দাবি তুলেছেন সঠিক তদন্তক্রমে অভিযুক্ত গণধর্ষণকারীদের ফাঁসির সাজা প্রদান করুক৷ এখন দেখার বিষয় ধর্মনগর থানার পুলিশ কি ভূমিকা গ্রহণ করে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top