News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Electricity Poles : ব্রহ্মছড়ায় বিপজ্জনক অবস্থায় বিদ্যুতের খুঁটি , হেলদোল নেই নিগমের
Image

Electricity Poles : ব্রহ্মছড়ায় বিপজ্জনক অবস্থায় বিদ্যুতের খুঁটি , হেলদোল নেই নিগমের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ ফেব্রুয়ারী৷৷ বিদ্যুৎ দপ্তর সঠিক সময়ে বৈদ্যুতিক খুঁটি গুলি সারাই না করার ফলে বিপদজনক অবস্থায় পড়ে রয়েছে৷ যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা৷ ঘটনার তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তর এর অধীন পৌর পরিষদের ১৫ নম্বর ওয়ার্ড এবং ব্রম্ম ছড়া গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে৷ এলাকাবাসীর দাবি অতিশীঘ্রই বিদ্যুৎ দপ্তর বিপদজনক অবস্থা বৈদ্যুতিক খুঁটি  সারাই এর কাজে হাত দেই৷


এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে জানা যায়, বিগত কয়েকমাস পূর্বে ভারী বর্ষণের ফলে তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তর এর অধীন তেলিয়ামুড়া পৌর পরিষদ এর ১৫ নং ওয়ার্ড এবং  এক নং ওয়ার্ডের বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি হেলে দুলে এবং অনেকগুলি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে রয়েছে৷ওই দুইটি ওয়ার্ডের প্রায় চার শতাধিক পরিবারের বসবাস৷ ৪ শতাধিক পরিবার খুবই চিন্তিত বলে জানা গেছে৷ এইদিকে বৈদ্যুতিক খুঁটি গুলি সারাই করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে বারকয়েক তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরে জানানো হয়েছিল৷ মাসের পর মাস কেটে গেলেও বৈদ্যুতিক খুঁটি গুলিস্থান এর জন্য বিদ্যুৎ দপ্তর কোন পদক্ষেপ গ্রহণ করেনি৷ এলাকাবাসীদের অভিমত, মাসকয়েক পরে বৃষ্টির মরসুমে যেকোনো সময় হেলে দুলা এবং ভগ্ণ দশা বৈদ্যুতিক খুঁটি গুলো ভেঙে যেতে পারে৷ আর তাতে ক্ষতি হতে পারে কয়েক শত পরিবারের প্রাণ৷ এদিকে বারবার এলাকাবাসীর পক্ষ থেকে বৈদ্যুতিক  খুঁটি গুলি সারাই করার জন্য বারকয়েক আবেদন জানিয়েছিল এলাকাবাসীরা৷কিন্তু এলাকাবাসীদের আবেদনে কোন ধরনের হেলদোল নেই বিদ্যুৎ দপ্তরের৷ আর তার ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী যে অভিমত৷


এখন দেখার বিষয় সংবাদ পরিবেশনের পর সংশ্লিষ্ট দপ্তরের তথা বিদ্যুৎ দপ্তর আধিকারিক রা কি ধরনের পদক্ষেপ গ্রহণ৷ নাকি বিদ্যুৎ দপ্তর এর আধিকারিকরা নিজেদের মর্জিমাফিক ভাবে সারাই করার কাজে হাত দিলে গত যেতে পারে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা৷তবে এলাকাবাসীদের দাবি অতি শীঘ্রই যেন বিদ্যুৎ দপ্তর এর কাজে হাত দিয়ে৷এখন দেখার বিষয় কবে নাগাদ বিদ্যুৎ দপ্তর আধিকারিকরা ভগ্ণদশায় বৈদ্যুতিক খুঁটি গুলিকে সারাই করার কাজে সারাই কর্মীদের নির্দেশিকা জারি করে৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top