News Flash

  • Home
  • দেশ
  • Alipurduar Injured : আলিপুরদুয়ারে হাইভোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট, গুরুতর জখম কর্মী
Image

Alipurduar Injured : আলিপুরদুয়ারে হাইভোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট, গুরুতর জখম কর্মী

আলিপুরদুয়ার, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): আলিপুরদুয়ারে হাইভোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হলেন এক বিদ্যুৎকর্মী । আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের বাবুরহাট বিডিও অফিসের সামনেই ইলেকট্রিক শকে গুরুতর জখম এক ব্যক্তি। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।


১১০০০ ভোল্টেজের বিদ্যুতের খুঁটি। খুব সাবধানতা মেনে উপরে উঠেছিলেন ইলেকট্রিক কর্মী।ধরা নেওয়া যাক ওই পোস্টে তখন বিদ্যুৎ সংযোগ বন্ধ। বাকিরা নীচে দাঁড়িয়ে পরামর্শ দিচ্ছিলেন। কিন্তু হঠাৎ সব পালটে যায়।আগুন লেগে যায় খুঁটিতে।তখন পোস্টের সঙ্গে ব্যাল্যান্স করে দাঁড়িয়ে রয়েছেন তিনি। পিছন থেকে অল্প অল্প করে আগুন ধরছে। পা থেকে বুক, হাত থেকে মাথা।কয়েক সেকেন্ডের মধ্যে আগুনের কবজায় দেহটি।ততক্ষণে ওই ব্যক্তিকে বাঁচানোর তাগিদে জড়ো হয়েছেন অনেকজন। কেউ লাঠি দিয়ে তো কেউ গাছের শুকনো ডাল দিয়ে চেষ্টা করছেন তাঁকে টেনে নামানোর। কিন্তু মাটি থেকে তিনি অনেকটা ওপরে থাকার কারণে সমস্যায় পড়তে হয় স্থানীয়দের। চোখের সামনে দেহটি ছটপট করতে থাকে।ল্যাম্পপোস্টের গা বেয়ে নুইয়ে পড়তেই কোনও রকমে তাঁকে নীচে নামান সহকর্মীরা।


ইলেকট্রিক বিভাগের একটি গাড়িতে করে তাঁকে দ্রুত আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।দেহের বেশিরভাগ অংশই ঝলসে গিয়েছে।আপাতত তাঁকে বার্নিং ওয়ার্ডে রাখা হয়েছে।
ঘটনার পর রবিবার বিদ্যুৎ দফতরের গাফিলতির অভিযোগ তুলে রাস্তা অবরোধ করেন এলাকার লোকজন।একাধিক প্রশ্ন ঘিরে তাঁরা বিক্ষোভ দেখান এদিন। 

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top