News Flash

  • Home
  • দেশ
  • Arrested BJP EVM : ইভিএম ভাঙচুরের হুমকির অভিযোগে গ্রেফতার ভাটপাড়া ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি ও নির্দল প্রার্থী
Image

Arrested BJP EVM : ইভিএম ভাঙচুরের হুমকির অভিযোগে গ্রেফতার ভাটপাড়া ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি ও নির্দল প্রার্থী

ভাটপাড়া, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): ইভিএম ভাঙচুরের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার ভাটপাড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সঞ্জয় সিং। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে নির্দল প্রার্থী প্রমোদ সিংকে। পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে মোট তিনজনকে গ্রেফতার করে পুলিশ। বিজেপির অভিযোগ, ১৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বুথে শাসকদল তৃণমূল একতরফা ছাপ্পা ভোট দিচ্ছিল। তার প্রতিবাদ করেন সঞ্জয় ও প্রমোদ। এই ঘটনাকে কেন্দ্র করে ভাটপাড়ার ১৯ নম্বর ওয়ার্ডে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ভাটপাড়া ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সঞ্জয় সিং ও নির্দল প্রার্থী প্রমোদ সিং। তাঁদের অভিযোগ, শাসকদলের বিরুদ্ধে ছাপ্পা মারার অভিযোগ তোলেন তাঁরা। সেখানে পুলিশ গেলে ইভিএম ভাঙচুরের হুমকি দেন নির্দল প্রার্থী প্রমোদ সিং। পুলিশ প্রমোদকে গ্রেফতার করে। তাঁকে পুলিশের হাত থেকে ছাড়াতে গেলে গ্রেফতার হন সঞ্জয়ও। তাঁর পোলিং এজেন্টকেও গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, সঞ্জয় এবং তাঁর দলবলকে কাজে বাধাদানের অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজেপির অভিযোগ, ১৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বুথে শাসকদল তৃণমূল একতরফা ছাপ্পা ভোট দিচ্ছিল। তার প্রতিবাদ করেন সঞ্জয় ও প্রমোদ। তা নিয়ে তৃণমূলের সঙ্গে তাঁদের বচসা ও ধাক্কাধাক্কি হয়। পুলিশ তৃণমূলকে কিছু না বলে নির্দল ও বিজেপি প্রার্থীকে গ্রেফতার করে। এই ঘটনাকে কেন্দ্র করে ভাটপাড়ার ১৯ নম্বর ওয়ার্ডে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিজেপির স্থানীয় নেতাদের বক্তব্য, শাসকদল ভাটপাড়ায় ভোটকে প্রহসনে পরিণত করেছে। তার প্রতিবাদ করায় পুলিশ দুই প্রার্থীকে গ্রেফতার করে। 

Releated Posts

বিজয় মিছিলে জেসিবি ব্যবহার নয়, ভাড়া দিলে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা: কলকাতা পুলিশ কমিশনার

কলকাতা, ৬ মে (আইএএনএস): অজয় নন্দ বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজয় মিছিলে জেসিবি ব্যবহার করা যাবে না। কেউ…

ByByNews Desk May 6, 2026

‘মমতা সরকারের শাসন সিপিএমের থেকেও খারাপ’, মন্তব্য শুভেন্দু অধিকারীর

নন্দীগ্রাম, ৬ মে (আইএএনএস): শুভেন্দু অধিকারী বুধবার দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়-নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) সরকার তাদের পূর্বসূরি…

ByByNews Desk May 6, 2026

এক রাজ্যপাল, দুই ম্যান্ডেট: তামিলনাড়ু-কেরলে অর্লেকারের সাংবিধানিক পরীক্ষা

তিরুবনন্তপুরম, ৬ মে (আইএএনএস): ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কেরল ও তামিলনাড়ু—দুই রাজ্যে একসঙ্গে সাংবিধানিক…

ByByNews Desk May 6, 2026

শৃঙ্গেরি পুনর্গণনা বিতর্ক: ‘এটা ভোট ডাকাতি’, অভিযোগ প্রাক্তন কংগ্রেস বিধায়ক রাজেগৌড়ার

বেঙ্গালুরু, ৫ মে (আইএএনএস): কর্নাটকের শৃঙ্গেরি বিধানসভা কেন্দ্রের ভোট পুনর্গণনা ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রাক্তন কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top