News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সার্বিক পন্থা গ্রহণ করা হয়েছে : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সার্বিক পন্থা গ্রহণ করা হয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সার্বিক পন্থা গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্যের দিকে তো আমাদের নজর রয়েছেই, সুস্থতার দিকেও ততটাই জোর দেওয়া হচ্ছে। শনিবার স্বাস্থ্য সেক্টরের ওপর বাজেটোত্তর ওয়েবিনারে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “স্বচ্ছ ভারত মিশন হোক অথবা ফিট ইন্ডিয়া মিশন, পুষ্টি মিশন হোক অথবা মিশন ইন্দ্রধনুষ, আয়ুষ্মান ভারত হোক অথবা জল জীবন মিশন-আমাদের এই সমস্ত অভিযানকে সর্বাধিক সংখ্যক মানুষের কাছে নিয়ে যেতে হবে।”

মোদী বলেছেন, “আমরা যখন স্বাস্থ্য ক্ষেত্রে সামগ্রিক এবং অন্তর্ভুক্তির কথা বলি, তখন এক্ষত্রে তিনটি বিষয় অন্তর্ভুক্ত করার কথাও বলি। প্রথমত, আধুনিক চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত অবকাঠামো ও মানবসম্পদ সম্প্রসারণ। ক্রিটিক্যাল স্বাস্থ্যসেবা সুবিধা ব্লকস্তর, জেলাস্তর ও গ্রামে পৌঁছে দেওয়াই আমাদের প্রচেষ্টা। এই অবকাঠামো রক্ষণাবেক্ষণ এবং সময়ে সময়ে আপগ্রেড করা প্রয়োজন। এ জন্য বেসরকারি সেক্টর-সহ অন্যান্য সেক্টরকেও আরও শক্তি নিয়ে এগিয়ে আসতে হবে।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “যেহেতু স্বাস্থ্যসেবার চাহিদা বাড়ছে, আমরা সেই অনুযায়ী দক্ষ স্বাস্থ্য পেশাদার তৈরি করার চেষ্টা করছি। তাই গত বছরের তুলনায় স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত মানবসম্পদ উন্নয়নে বাজেটে বড় ধরনের বৃদ্ধি করা হয়েছে। এটি ভারতের মানসম্পন্ন এবং সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বিশ্বব্যাপী অ্যাক্সেসকে সহজতর করবে। মেডিকেল ট্যুরিজম বাড়বে এবং দেশবাসীর আয়ের সুযোগ বাড়বে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “বর্তমানে আমাদের ছেলে-মেয়েরা শিক্ষার জন্য, বিশেষ করে চিকিৎসা শিক্ষার জন্য বিশ্বের ছোট ছোট দেশে যাচ্ছেন, সেখানে ভাষার সমস্যা আছে, তারপরও তাঁরা যাচ্ছেন। ভারতের কোটি কোটি টাকা বেরিয়ে যাচ্ছে। আমাদের বেসরকারি সেক্টর কী এই ক্ষেত্রে বেশি সংখ্যায় এগিয়ে আসতে পারে না?”

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top