News Flash

  • Home
  • দেশ
  • বাগমারিতে ফের দুর্ঘটনা, ট্রাম লাইনে চাকা পিছলে বাইক উল্টে আহত দু’জন
Image

বাগমারিতে ফের দুর্ঘটনা, ট্রাম লাইনে চাকা পিছলে বাইক উল্টে আহত দু’জন

কলকাতা, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ফের দুর্ঘটনা বাগমারি ট্রাম লাইনে। এবার ট্রাম লাইনে পিছলে গেল মোটরবাইক, দুর্ঘটনায় আহত হয়েছেন দু’জন। শনিবার সকালে মোটরবাইকটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। ফলে ট্রাম লাইনে পিছলে বাইকটি উলটে যায়। আরোহীরা গুরুতর আহত হন। শুক্রবার একই জায়গাতে আরও একটি দুর্ঘটনা ঘটে।

শনিবার সকাল পৌনে ৯টা নাগাদ দুর্ঘটনা ঘটেছে। কাঁকুড়গাছির দিক থেকে মানিকতলার দিকে যাওয়ার সময়, ট্রাম লাইনে পিছলে উল্টে যায় মোটরবাইক। আহত হন দুই আরোহী। দুর্ঘটনার পরই প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের হস্তক্ষেপে আধঘণ্টা পর অবরোধ উঠে যায়। প্রসঙ্গত, শুক্রবার বাগমারিতেই ট্রাম লাইনে চাকা পিছলে বাইক থেকে পড়ে গিয়ে উল্টোদিক থেকে আসা ক্রেনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় অ্যাপ নির্ভর বাইক চালকের। গুরুতর আহত হন বাইক আরোহী এক তরুণী।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top