News Flash

  • Home
  • বিদেশ
  • Ukraine Death : ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার অভিযানে মৃত ১৯৮, আহত এক হাজারের বেশি
Image

Ukraine Death : ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার অভিযানে মৃত ১৯৮, আহত এক হাজারের বেশি

কিয়েভ, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার সামরিক অভিযানে প্রাণ হারালেন ১৯৮ জন। আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। শনিবার ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী এমনটাই জানিয়েছেন। ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো জানিয়েছেন, মোট ১৯৮ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে তিনটি শিশু রয়েছে, আহত এক হাজারের বেশি। তাঁর বিবৃতিতে হতাহতদের মধ্যে সামরিক ও বেসামরিক উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে কিনা তা স্পষ্ট নয়।

তিনি বলেন, উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক থেকে ইউক্রেনে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং সৈন্যদের নিয়ে বৃহস্পতিবার শুরু হওয়া রুশ আক্রমণে ৩৩ শিশু-সহ আরও ১,১১৫ জন আহত হয়েছেন। এদিকে, রাশিয়ার সামরিক বাহিনী শনিবার তৃতীয় দিনের জন্য কামান এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে রাজধানী কিয়েভ-সহ ইউক্রেনের শহরগুলিতে আঘাত হেনেছে এবং রাশিয়া ইতিমধ্যেই দক্ষিণ-পূর্বের মেলিটোপোল শহর দখল করেছে।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top