News Flash

  • Home
  • প্রধান খবর
  • Explosion: যুদ্ধের প্রথম দিনে মৃত্যু ১৩৭ জনের, জোরালো বিস্ফোরণে কাঁপল কিয়েভ
Image

Explosion: যুদ্ধের প্রথম দিনে মৃত্যু ১৩৭ জনের, জোরালো বিস্ফোরণে কাঁপল কিয়েভ

কিয়েভ, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): রক্তপাত হয়েই চলেছে ইউক্রেনে, প্রত্যাঘাতে প্রাণ হারাচ্ছেন রুশ সৈনিকও। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোডিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধের প্রথম দিনে রাশিয়ার আক্রমণে এখনও পর্যন্ত ১৩৭ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা তিন শতাধিক। ইউক্রেনের দাবি, যুদ্ধে তাঁরা ৮০০ জনের বেশি রুশ সেনাকে মেরে ফেলেছে। এছাড়া রাশিয়ার সাতটি বিমান ও ৬ টি হেলিকপ্টার গুলি করে নামানো হয়েছে।

রাশিয়া তিনদিক থেকে আক্রমণ করার পর অসম যুদ্ধে নামতে হয়েছে ইউক্রেনকে। আমেরিকা, ব্রিটেন বা ন্যাটো সামরিক সাহায্য নিয়ে এগিয়ে আসেনি। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হতাশার সুরে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ তাঁদের একাই লড়তে হচ্ছে। পাশে কেউ নেই। শুক্রবার সকালেই কিয়েভে দু’টি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইউক্রেনের মন্ত্রক উপদেষ্টা অ্যান্টন হেরাসচেঙ্কো বলেছেন, ক্রুজ ও ব্যালেস্টিক মিসাইল দিয়ে কিয়েভে হামলা শুরু হয়েছে। রাজধানী কিয়েভে ৭ এ কোশিটসা স্ট্রিটের একটি ৯ তলা বাড়ির চার থেকে নয় তলা পর্যন্ত ভয়ঙ্কর আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। বহুতলে অনেক মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top