News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rahul Gandhi: ভারতে কর্মসংস্থান সেক্টরের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন মোদী ও তাঁর বন্ধুরা : রাহুল গান্ধী
Image

Rahul Gandhi: ভারতে কর্মসংস্থান সেক্টরের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন মোদী ও তাঁর বন্ধুরা : রাহুল গান্ধী

আমেঠি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার উত্তর প্রদেশের আমেঠির জনসভা থেকে রাহুল গান্ধী বলেছেন, ভারতে কর্মসংস্থান সেক্টরের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর বন্ধুরা। উপস্থিত জনগণকে রাহুল বলেন, মনে রাখবেন, ভারতের সবচেয়ে বড় ধনকুবেররা চাকরি দেয় না, ছোট দোকানদার, ব্যবসায়ী ও কৃষকরা চাকরি প্রদান করেন।

রাহুল এদিন আমেঠির জনসভা থেকে বলেছেন, ভারতে কর্মসংস্থান সেক্টরের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর বন্ধুরা। আগামী দিনে দেখবেন, এ দেশের যুবক-যুবতীরা কর্মসংস্থান পাবেন না। কোভিডের সময় কেউ আমার কথা শোনেনি, কিন্তু আপনারা গঙ্গায় মৃতদেহ দেখেছেন।” রাহুল আরও বলেছেন, “যখন তাঁরা (বিজেপি) বলে ৭০ বছরে কিছুই হয়নি, আসলে ওই ৭০ বছরে আম্বানি, আদানির জন্য কিছুই হয়নি… মনে রাখবেন, ভারতের সবচেয়ে বড় ধনকুবেররা চাকরি দেয় না, ছোট দোকানদার, ব্যবসায়ী এবং কৃষকরা প্রদান করেন।”

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top