News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Hanging Body : নিখোজ ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

Hanging Body : নিখোজ ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি : আমতলী থানা এলাকার দেবটিলা থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির নাম রুপম দেব। গতকাল রাত থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশেই একটি ঘরের বারান্দায় তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পাওয়া যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।


খবর দেওয়া হয় আমতলী থানার পুলিশকে। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সেখান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, মৃতদেহের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তবে সুইসাইড নোটে কি লেখা রয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। আশঙ্কা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরেই আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

Releated Posts

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top