News Flash

  • Home
  • দেশ
  • নবাব মালিকের ইস্তফা চেয়ে প্রতিবাদ বিজেপির, ক্ষোভপ্রকাশ এনসিপি নেতার বোনের
Image

নবাব মালিকের ইস্তফা চেয়ে প্রতিবাদ বিজেপির, ক্ষোভপ্রকাশ এনসিপি নেতার বোনের

মুম্বই, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): বেআইনি আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিককে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার নবাব মালিকের ইস্তফা চেয়ে প্রতিবাদ-বিক্ষোভ প্রদর্শন করল মহারাষ্ট্র বিজেপি। বৃহস্পতিবার পুণে পৌরনিগম অফিসের বাইরে নবাব মালিকের ইস্তফা চেয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি নেতা-কর্মীরা। নবাব মালিককে ৭ দিনের ইডি-র হেফাজতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে মুম্বইয়ে ইডি-র দফতরে আসেন নবাব মালিকের বোন সাইদা খান, কিন্তু দফতরের বাইরেই তাঁকে থামতে বলা হয়। পরে ক্ষোভ উগরে দিয়েছেন নবাব মালিকের বোন। সাইদা খান বলেছেন, “তাঁরা আমাকে বিল্ডিংয়ে ঢুকতে দেয়, কিন্তু তাঁর (নবাব মালিক) সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। একটি লিফটে দেখা হয়, তিনি আমাকে বলেছেন এটি সত্যের লড়াই, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং জনগণ আমাদের সঙ্গে রয়েছে।” নবারের বোন আরও বলেছেন, “ক্ষমতার অপব্যবহার করে তাঁকে তুলে নিয়ে যায় ইডি। প্রোটোকল অনুসরণ করা হয়নি। আমি মনে করি প্রতিহিংসার বশবর্তী হয়ে এমনটা করা হয়েছে।”

মুম্বইয়ে ইডি-র আঞ্চলিক দফতরে বুধবার প্রায় ৭ ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হয় নবাবকে। ইডি-র দাবি তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। নবাব মালিকের বিরুদ্ধে দাউদ-সংশ্রবেরও অভিযোগ রয়েছে। এদিকে, এবার নবাব মালিকের ভাই কপতান মালিককে এই মামলায় সমন পাঠিয়েছে ইডি।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top