News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Dr. Hachan Mahmood: পশ্চিমবঙ্গের ক্যাবল অপারেটর মাত্রাতিরিক্ত চার্জ দাবি করছে, তাই বাংলাদেশের টিভি চ্যানেল ভারতে সম্প্রচারিত হচ্ছে না : ড. হাছান মাহমুদ
Image

Dr. Hachan Mahmood: পশ্চিমবঙ্গের ক্যাবল অপারেটর মাত্রাতিরিক্ত চার্জ দাবি করছে, তাই বাংলাদেশের টিভি চ্যানেল ভারতে সম্প্রচারিত হচ্ছে না : ড. হাছান মাহমুদ

আগরতলা, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : ভারতে বাংলাদেশের টিভি চ্যানেল দেখা যায় না। তাতে, ভারত সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। কিন্ত, ক্যাবল অপারেটরদের অত্যাধিক চার্জ দাবি করার ফলে আর্থিক দিক দিয়ে পুষাবে না চিন্তায় টিভি চ্যানেলগুলি ভারতে সম্প্রচারে আগ্রহ দেখাচ্ছে না। আজ আগরতলায় দ্বিতীয় চলচ্চিত্র উত্সবে অংশ নিয়ে অনেকটা আক্ষেপের সুরে একথা বলেন বাংলাদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে, সহসাই ওই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


এদিন তিনি বলেন, ভারতের সমস্ত টিভি চ্যানেল বাংলাদেশে অবাধে সম্প্রচারিত হচ্ছে। কিন্ত, বাংলাদেশের চ্যানেল ভারতে সম্প্রচারিত হচ্ছে না। তার জন্য অবশ্য তিনি ভারত সরকারকে দোষারোপ করেননি। তিনি বলেন, বাংলাদেশের টিভি চ্যানেল ভারতে সম্প্রচারণে এদেশের সরকার প্রতিবন্ধকতা তৈরী করেনি। কিন্ত, ক্যাবল অপারেটরদের মাত্রাতিরিক্ত চার্জ দাবি করার কারণে বাংলাদেশের টিভি চ্যানেলগুলি ভারতে সম্প্রচারণে আগ্রহ দেখাচ্ছে না।


তাঁর দাবি, বাংলাদেশের জাতীয় টিভি চ্যানেল ত্রিপুরায় সম্প্রচারিত হচ্ছে। কিন্ত, পশ্চিমবঙ্গের ক্যাবল অপারেটররা প্রতি চ্যানেলের জন্য ৫ কোটি টাকা দাবি করেছে। বিপুল অর্থ খরচ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা কম, তাই বাংলাদেশের টিভি চ্যানেলগুলি ভারতে সম্প্রচারে উদ্যোগ নিচ্ছে না।


তিনি বলেন, এ-বিষয়ে ভারত সরকারের সাথে আলোচনা হয়েছে। সহসাই ওই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top