News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Tripura : ত্রিপুরা : পিস্তল, ১০ রাউন্ড তাজা কার্তুজ ও ১২টি দেশের মুদ্রা সহ যুবক গ্রেফতার
Image

Tripura : ত্রিপুরা : পিস্তল, ১০ রাউন্ড তাজা কার্তুজ ও ১২টি দেশের মুদ্রা সহ যুবক গ্রেফতার

আগরতলা, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : ত্রিপুরায় পিস্তল, ১০ রাউন্ড তাজা কার্তুজ এবং ১২টি দেশের মুদ্রা ও আরও কিছু সামগ্রী সহ এক যুবককে আটক করেছে পুলিশ। আগরতলা বর্ডার গোল চক্কর ওয়েস্টার্ন ক্লাব সংলগ্ন এলাকায় গোপন খবরের ভ্ত্তিতে অভিযান চালিয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ সোনামুড়ার বাসিন্দা তৈয়ীবুর রহমানকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলে পশ্চিম ত্রিপুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ প্রিয়া মাধুরী মজুমদার জানিয়েছেন।


এদিন তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে আজ পশ্চিম আগরতলা থানার পুলিশ বর্ডার গোল চক্কর ওয়েস্টার্ন ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালায়। তাতে, সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়েছে। ওই যুবক সোনামুড়ার বাসিন্দা এবং তার নাম তৈয়ীবুর রহমান বলে পরিচিতি মিলেছে।


পশ্চিম ত্রিপুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ প্রিয়া মাধুরী মজুমদার বলেন, ওই যুবককে তল্লাশি করে তার কাছ থেকে একটি পিস্তল, ১০ রাউন্ড তাজা কার্তুজ এবং ১২টি বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে। এছাড়াও, দুইটি চেক, ৭টি এটিএম কার্ড সহ ভোটার ও আধার কার্ড উদ্ধার হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।


তিনি বলেন, ওই যুবকের কাছে ১২টি দেশের মুদ্রা কিভাবে এবং কোথা থেকে এসেছে সে বিষয়ে তদন্ত চলছে। তাছাড়া, ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে বড় কোন চক্র জড়িত রয়েছে, তার হদিস পাওয়া যাবে বলে মনে হচ্ছে। প্রসঙ্গত, কয়েকদিনের মধ্যে দুইটি পিস্তল উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top