News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Biplab Kumar Deb: ত্রিপুরায় বস্ত্র শিল্প গড়ে তুললে মিলবে ভর্তুকি, বাংলাদেশের শিল্পপতিদের বিনিয়োগে এগিয়ে আসার আবেদন মুখ্যমন্ত্রীর
Image

Biplab Kumar Deb: ত্রিপুরায় বস্ত্র শিল্প গড়ে তুললে মিলবে ভর্তুকি, বাংলাদেশের শিল্পপতিদের বিনিয়োগে এগিয়ে আসার আবেদন মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : ত্রিপুরাকে ঘিরে সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে বাণিজ্যের অপার সম্ভাবনা। কারণ, ত্রিপুরায় পণ্য উত্পাদনে মিলবে ভর্তুকি। তাই, বাংলাদেশের প্রসিদ্ধ বস্ত্র শিল্প ত্রিপুরায় গড়ে তোলার ক্ষেত্রে বিনিয়োগ করার আহবান জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আজ বাংলাদেশ চলচ্চিত্র উত্সবের সূচনা করে তিনি সেদেশের শিল্পপতিদের ত্রিপুরায় বিনয়োগে এগিয়ে আসার জন্য বার্তা দিয়েছেন। সাথে আবেগের সুরে বলেন, সারা বিশ্বে শুধু বাংলাদেশের সাথে ভারতের আত্মিক সম্পর্ক রয়েছে। মাতৃসম প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ মেনেই ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছি।


এদিন মুখ্যমন্ত্রী বলেন, পড়শী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা সমচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর মতে, ভারত বাংলাদেশকে স্বাধীন হতে সহযোগিতা করে উপকার করেনি। বরং, তাতে এই অঞ্চলের মানুষের স্থায়িত্ব প্রতিষ্ঠা হয়েছে। তাই, মানবিক দিক দিয়ে বাংলাদেশের স্বাধীনতায় সহায়তা ভারতের দায়িত্ব এবং কর্তব্য ছিল, তা পালন করেছে।


তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে নতুন দীশা দিয়েছেন। সর্বক্ষেত্রেই প্রমাণ করেছেন, তিনি বঙ্গবন্ধুর যোগ্য কন্যা। তাঁর কথায়, বাংলাদেশের আর্থিক এবং সাংস্কৃতিক বিকাশের সাথে সমগ্র দেশে বেড়েছে আত্মসম্মান। তাই, এখন সকলেই বিশ্বের যেকোন প্রান্তে বুক চিতিয়ে বাংলাদেশী নাগরিক হিসেবে পরিচয় দেন। সাথে তিনি যোগ করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তাই, আমরাও বুক চিতিয়ে ভারতবাসী হিসেবে নিজেদের পরিচিতি দেই।


এদিন তিনি আক্ষেপ করে বলেন, ব্রিটিশদের কারণে উত্ত-পূর্বাঞ্চলের জন্য সমস্ত দরজা বন্ধ ছিল। ফলে, ৪-৫ গুন বেশি অর্থ খরচ করে আমাদের পণ্য আমদানি করতে হচ্ছিল। কিন্ত, চট্টগ্রাম বন্দর ত্রিপুরার জন্য উন্মুক্ত হয়ে গেছে। ফলে, ত্রিপুরা উত্ত-পূর্বাঞ্চলের করিডোর হতে চলেছে। তাতে, ত্রিপুরার সাথে বাংলাদেশও উপকৃত হবে, দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন তিনি।


আজ মুখ্যমন্ত্রী তীব্র বিষোদগার প্রকাশ করে বলেন, এই অঞ্চল এবং বাংলাদেশের উন্নয়ন অনেকের সহ্য হচ্ছে না। তাই, ষড়যন্ত্রকারীরা মাঝেমধ্যেই ফোঁস করছে। তবে, নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা থাকতে ষড়যন্ত্র সফল হবে না। কারণ, মানুষ এখন সবই বুঝেন। তাঁর দাবি, চট্টগ্রাম বন্দর খুলে যাওয়ায় আর্থিক দিক দিয়ে বাংলাদেশ উপকৃত হবে। সাথে ত্রিপুরার বিকাশ হবে।


আজ চলচ্চিত্র উত্সবে মুখ্যমন্ত্রী আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, ভৌগোলিক সীমারেখা কখনই পারস্পরিক হৃদ্যতার পথে অন্তরায় হতে পারে না। ভারতের সাথে বহু দেশের আর্থিক লেনদেন রয়েছে। কিন্ত, আত্মিক সম্পর্ক শুধু বাংলাদেশের সাথেই আছে। তাঁর দাবি, বাংলাদেশ ত্রিপুরাকে কখনই ফিরিয়ে দেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যা চেয়েছি সব পেয়েছি। ফেনী নদী থেকে জল তোলার সমস্যাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। তিনি ওই সমস্যার সমাধান করে দিয়েছেন।


তিনি জানান, সাব্রুমে বিশেষ অর্থনৈতিক ক্ষেত্র, লজিস্টিক হাব গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাই ত্রিপুরায় বিনিয়োগে এগিয়ে আসুন, বাংলাদেশের শিল্পপতিদের উদ্দেশ্যে বার্তা দেন। তিনি বলেন, বাংলাদেশে কাপড়ের শিল্প খুব সুনাম কুড়িয়েছে। ফলে, ওই শিল্পের মারাত্মক বিস্তার ঘটেছে। তাঁর বক্তব্য, বাংলাদেশ থেকে কাপড় আনার ক্ষেত্রে শুল্ক দিতে হবে। কিন্ত, ত্রিপুরায় কাপড় তৈরী করা হলে উল্টে ভর্তুকি মিলবে।


এদিন তিনি বলেন, পরিকাঠামো উন্নয়নে ত্রিপুরায় ২০ হাজার কোটি টাকা খরচ করা হবে। রেল লাইন সম্প্রসারণে খরচ হবে ১৫ হাজার কোটি টাকা। ফলে, ত্রিপুরাকে ঘিরে সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে বাণিজ্যের অপার সম্ভাবনার সুফল কুড়িয়ে নিন, বাংলাদেশের শিল্পপতিদের কাছে আবেদন জানান তিনি। বিনয়োগে এগিয়ে আসার জন্য বার্তা দেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top