News Flash

  • Home
  • দিনের খবর
  • মোদী ও যোগী সরকারকে বিঁধলেন সোনিয়া, বললেন দুই সরকারই দায়িত্বজ্ঞানহীন
Image

মোদী ও যোগী সরকারকে বিঁধলেন সোনিয়া, বললেন দুই সরকারই দায়িত্বজ্ঞানহীন

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): কেন্দ্র ও উত্তর প্রদেশ সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। দুই সরকারকে দায়িত্বজ্ঞানহীন বলেছেন সোনিয়া। সোমবার ভার্চুয়ালি উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচার করেন সোনিয়া। সোনিয়া গান্ধী এই বলেছেন, “লকডাউনের সময় আপনাদের ব্যবসা বন্ধ ছিল। মাইলের পর মাইল হাঁটার যন্ত্রণা আপনারা সহ্য করেছেন। কিন্তু, মোদী-যোগী সরকার দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছে এবং আপনাদের ব্যথা-বেদনা সত্ত্বেও তাঁরা মুখ ফিরিয়ে নিয়েছে এবং চোখ বন্ধ করেছে। সরকার আপনাদের কোনও ত্রাণ দেয়নি।”

সোনিয়া আরও বলেছেন, “এই নির্বাচন আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ বিগত বছর ধরে আপনারা এমন একটি সরকার দেখেছেন, যে সরকার আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা ছাড়া আর কিছুই করেনি। কৃষকরা অনেক পরিশ্রম করে ফসল ফলায়, আপনারা টাকা পাননি, সারও পাননি, এমনকি সেচের সুবিধাও পাননি।” কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর কথায়, “যুবকরা পড়াশোনা করেছেন এবং চাকরির জন্য প্রস্তুতি নিয়েছেন। কিন্তু বিজেপি সরকার আপনাদের ঘরে বসিয়েছে। ১২ লক্ষ সরকারি চাকরি খালি, কিন্তু আপনাদের চাকরি দেওয়া হয়নি। পেট্রোল, ডিজেল, এলপিজি, সরিষার তেলের দাম আকাশছোঁয়া, মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।”

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top