News Flash

  • Home
  • দিনের খবর
  • স্কুল খুলল জম্মুতে, প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন শুরু গোয়ায়
Image

স্কুল খুলল জম্মুতে, প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন শুরু গোয়ায়

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): করোনা অতিমারীর দাপট কমতেই দেশের বিভিন্ন রাজ্যে খুলে দেওয়া হচ্ছে স্কুল। এবার স্কুল খুলে গেল কেন্দ্রশাসিত অঞ্চল জম্মুতে, শিক্ষাঙ্গন খুলেছে গোয়াতেও। সোমবার থেকে জম্মুতে শুরু হয়েছে প্রথম থেকে অষ্টম শ্রেণীর পঠনপাঠন। পাশাপাশি গোয়ায় শুরু হয়েছে প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস। গোয়া হোক অথবা জম্মু-সর্বত্রই শিক্ষাঙ্গনে ফেরা ছাত্র-ছাত্রীদের চোখে-মুখে ছিল আনন্দের ছাপ।

গোয়া ও জম্মুর প্রায় সমস্ত স্কুলেই পড়ুয়াদের উপস্থিতি এদিন ছিল চোখে পড়ার মতো। গোয়ার রাজ্য শিক্ষা ডিরেক্টর ভূষণ সাভাইকার জানিয়েছেন, “অধিকাংশ স্কুলেই পড়ুয়াদের অনেক বেশি উপস্থিতি ছিল এদিন।” সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে করোনা-বিধি কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, জম্মুতে স্কুল খুললেও, কাশ্মীরে এখনও খোলেনি শিক্ষাঙ্গন। কাশ্মীরে অবশ্য স্কুল খোলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top