News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুকুরের জলে মৃতদেহ উদ্ধার, ভট্টপুকুরে চাঞ্চল্য
Image

পুকুরের জলে মৃতদেহ উদ্ধার, ভট্টপুকুরে চাঞ্চল্য

আগরতলা, ২১ ফেব্রুয়ারি : রাজধানী আগরতলা শহর সংলগ্ন অরুন্ধতী নগর থানা এলাকার ভট্টপুকুরের একটি পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে সেখানকার একটি পুকুরে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় জনগণ। খবর দেওয়া হয় অরুন্ধতী নগর থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। পুকুরের জল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় সাতসকালে ভট্টপুকুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জলে পড়ে মৃত্যু হয়েছে কিনা সে সম্পর্কে এখনও নিশ্চিত নয় পুলিশ। তবে এ ব্যাপারে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে। এখনো পর্যন্ত মৃতদেহ শনাক্ত করা যায়নি।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন: সাতচাঁদে মিছিল করে ১০১ আসনে সিপিআইএমের মনোনয়ন জমা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByReshmi Debnath Sep 4, 2026

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top